ঢাকাস্থ পার্বত্য চট্টগ্রাম সমিতির পূজার শুভেচ্ছা

fec-image

দুর্গাপূজা উপলক্ষে ঢাকাস্থ পার্বত্য চট্টগ্রাম সমিতি সংগঠনের সনাতন ধর্মাবলম্বী সদস্যগণ এবং পার্বত্য চট্টগ্রামসহ সারা দেশের সনাতন ধর্মাবলম্বী সকল সম্প্রদায়ের প্রতি শারদীয় শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানিয়েছে। সংগঠনের পক্ষে ২ অক্টেবার এক প্রেস বিজ্ঞপ্তিতে এ শুভেচ্ছা জানান।

বিজ্ঞপ্তিতে সভাপতি এ এইচ এম ফারুক, সিনিয়র সহ সভাপতি মিতায়ন চাকমা এবং সাধারণ সম্পাদক আলমগীর হোসেন ভূইয়া উল্লেখ করেন, দুর্গাপূজা বাঙালিসহ সনাতন ধর্মাবলম্বী বিভিন্ন সম্প্রদায়ের বৃহত্তম ধর্মীয় উৎসব। যে কোন ধর্মীয় উৎসবই সাম্প্রদায়িক ভেদাভেদ অতিক্রম করে মানুষে মানুষে নিবিড় বন্ধন রচনা করে ও ভ্রাতৃত্ববোধ জাগিয়ে তোলে। বিশেষ করে পার্বত্য চট্টগ্রামে সাম্প্রতিক দাঙ্গা প্রশমনে দুর্গাপূজার উৎসব মানুষের মনকে রাঙিয়ে তুলতে সহায়ক হোক। ভেদাভেদ ভুলে স্থায়ী সম্প্রীতি রচিত হোক।

নেতৃবৃন্দ আশা করেন এই উৎসব আমেজে আনন্দঘন এবং শান্তিপূর্ণভাবে উদযাপিত ও সম্পন্ন হবে।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন