থানছি উপজেলা পরিষদের সরকারী গাছ কর্তন

Tanci pic-2.3.2015
নিজস্ব প্রতিবেদক:
বান্দরবানের থানছি উপজেলা চেয়ারম্যানের নির্দেশে সরকারী সেগুনসহ বিভিন্ন প্রজাতির গাছ কর্তনের অভিযোগ পাওয়া গেছে।

সূত্র জানায়, থানছি উপজেলা পরিষদের নতুন ভবন নির্মানের জন্য শুধু মাত্র উপজেলা পরিষদের মাসিক সভায় রেজুলেশনের ভিত্তিতে জানুয়ারী মাসে সেগুন গাছসহ ১৬টি বিভিন্ন প্রজাতির গাছ কর্তন করা হয়েছে। সরকারী বিধান অনুযায়ী স্থানীয় সরকার মন্ত্রনালয়ে অনুমতি ক্রমে এ কার্যক্রম শুরু করার কথা।

এ ব্যপারে থানছি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) শফিকুল ইসলাম বলেন, সরকারী বিধান অনুযায়ী গাছগুলো কর্তন করা হয় নাই। শুধু মাত্র উপজেলা পরিষদের মাসিক সভায় রেজুলেশনের ভিত্তিতে গাছগুলো কর্তন করা হয়েছে। পরিদর্শনে দেখা যায় শধু মাত্র ৯টি গাছ কর্তন করা হয়েছে।

এলাকাবাসীর অভিযোগ, প্রথম পর্যায়ে ৯টি এবং ২য় পর্যায়ে ৭টিসহ মোট ১৬টি গাছ কর্তন করা হয়েছে। এই গুলোর আনুমানিক মূল্য তিন লক্ষ টাকার অধিক হবে। এছাড়া কর্তন কৃত অধিকাংশ কাঠ অন্যত্রে বিক্রি করে দিয়েছে উপজেলা চেয়ারম্যান।

এলাকাবাসী আরো অভিযোগে বলেন, থানছি উপজেলা পরিষদের পাহাড় বুল ডোজার দিয়ে কেটে চেয়াম্যানের নীজস্ব জায়গায় মাছ চাষের জন্য মাঠি দিয়ে বাঁধ নির্মান করেছে।

এই ব্যপারে থানছির উপজেলা চেয়ারম্যান ক্যহ্লাচিং জানান, উপজেলা পরিষদের রেজুলেশ অনুযায়ী জেলা প্রশাসকের মৌখিক নির্দেশে পাছগুলি কর্তন করা হয়েছে।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন