দীঘিনালায় অটোরিক্সা উল্টে এক বৃদ্ধা নিহত


দীঘিনালা উপজেলায় অটোরিক্সা উল্টে এক বৃদ্ধা নিহত হয়েছেন। নিহত বৃদ্ধার নাম সোনারাম চাকমা(৭০)। তিনি উপজেলার বাবুছড়া ইউনিয়নে কিয়াংঘাট এলাকার মৃত জীবন কুমার চাকমার ছেলে।
পুলিশ জানায়, শুক্রবার (২১ ফেব্রুয়ারি) সকাল পৌনে ৮টার দিকে বাবুছড়া হতে দীঘিনালা সদরে আসার পথে উদাল বাগান এলাকায় পৌছলে অটোরিক্সাটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এঘটনায় সোনারাম চাকমা গুরুতর আহত হন।
পরে আহত অবস্থায় তাকে উদ্ধার করে দীঘিনালা স্বাস্হ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
দীঘিনালা থানার অফিসার ইনচার্জ (ওসি) উত্তম চন্দ্র দেব ঘটনার সত্যতা স্বীকার করে জানান, পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায়, ময়নাতদন্ত ছাড়াই নিহতের লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।
ঘটনাপ্রবাহ: অটোরিক্সা উল্টে, বৃদ্ধা নিহত
Facebook Comment

















