দীঘিনালায় আত্মরক্ষা মূলক প্রশিক্ষণে সেনাবাহিনীর প্রশিক্ষণ পোষাক বিতরণ

fec-image

দীঘিনালা উপজেলার নয় মাইল ত্রিপুরা পাড়া নিন্ম মাধ্যমিক বিদ্যালয়ে “আত্মরক্ষামূলক প্রশিক্ষণার্থীদের মাঝে দীঘিনালা জোন অধিনায়কের পক্ষ থেকে পোষক প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) সকালে দীঘিনালা জোন অধিনায়কের পক্ষে সহায়তা হিসেবে একটি প্রশিক্ষণ পোষাক তুলে দেন ষ্টাফ অফিসার লেফটেন্যান্ট রাইয়ান আহমেদ অর্ণ। এসময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক তপু ত্রিপুরা এবং প্রশিক্ষক পূর্ণমনি ত্রিপুরা। আত্মরক্ষা মূলক প্রশিক্ষণে অংশ নেয়া ৩১ জনকে প্রশিক্ষণের পোষাক প্রদান করা হয়।

প্রশিক্ষণ সহায়ক পোষাক সহায়তা পেয়ে প্রধান শিক্ষক জনাব তপু ত্রিপুরা বলেন, দীঘিনালা জোন পাহাড়ি বাঙালি নির্বিশেষে যে কোন ধরনের সমস্যায় আমাদের পাশে ছায়ার মত রয়েছে।

আত্মরক্ষা মূলক প্রশিক্ষণার্থীরা বলেন, এখন আমরা ভালভাবে প্রশিক্ষণ গ্রহন করতে পারবো। তাছাড়া বাংলাদেশ সেনাবাহিনী সুখে-দুঃখে সব সময় যেকোনো ধরনের সহায়তা প্রদানের মাধ্যমে আমাদের পাশে এসে দাঁড়িয়েছে, বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি আমরা কৃতজ্ঞ। আমরা এই সহায়তা পেয়ে অত্যন্ত খুশি এবং আনন্দিত।

দীঘিনালা জোনের ষ্টাফ অফিসার লেফটেন্যান্ট রাইয়ান আহমেদ অর্ণ বলেন, দীঘিনালা জোন সব সময় পার্বত্য অঞ্চলে যেকোন ধরনের সাহায্য সহযোগিতার কাজে এগিয়ে এসেছে এবং ভবিষ্যতে ও তা অব্যাহত থাকবে।

উল্লেখ্য যে, নয় মাইল ত্রিপুরা পাড়া নিন্ম মাধ্যমিক বিদ্যালয় দীঘিনালা জোনের সার্বিক সহায়তায় ২০১১ সালে স্থাপিত হয়। প্রতিষ্ঠার পর প্রত্যন্ত এই এলাকার শিক্ষার্থীরা মাধ্যমিক পর্যায়ে পড়ালেখার সুফল ভোগ করছে। পিছিয়ে পড়া এই সমাজ ব্যাবস্থায় নারীর ভূমিকা, ক্ষমতায়ন ও নিজের অধিকার প্রতিষ্ঠার লক্ষে চলতি বছরে ১ বছর ব্যাপী আত্মরক্ষা মূলক প্রশিক্ষণ কর্মসূচী গ্রহণ করা হয়। ১৬০ জন শিক্ষার্থীর মধ্য থেকে ৩১ জন শিক্ষার্থীকে নিয়ে অভিজ্ঞ প্রশিক্ষক দ্বারা প্রশিক্ষণ শুরু হলে ও নির্দিষ্ট পোষাক না থাকায় প্রশিক্ষণ পরিচালনায় বিঘ্ন ঘটে। স্কুল পরিচালনা কমিটি কিংবা নিজস্ব অর্থায়নে পোষাক সরবরাহ দুঃসাধ্য হয়ে পড়ে। এমতাবস্থায় বিষয়টি দীঘিনালা জোনের দৃষ্টিগোচর হলে দীঘিনালা জোন প্রশিক্ষণার্থীদের পাশে এসে দাড়ায়।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন