দেশের তিন বিভাগে ভারী বৃষ্টির আভাস

fec-image

মৌসুমি বায়ুর প্রভাবে আগামী তিনদিন দেশের তিন বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। এর প্রভাবে পাঁচ জেলায় রয়েছে পাহাড়ধসের শঙ্কাও।

বুধবার থেকে আগামী তিন দিনের জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য দিয়েছে আবহাওয়া অধিদফতর।

আবহাওয়া অফিস জানায়, তিনদিন চট্টগ্রাম, বরিশাল ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। এ ভারী বর্ষণের কারণে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধসের আশঙ্কা আছে। চট্টগ্রাম বিভাগের মধ্যে চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান, রাঙ্গামাটি ও খাগড়াছড়ি জেলায় অনেক এলাকায় পাহাড়ধসের আশঙ্কাও করা হয়েছে এ পূর্বাভাসে।

এছাড়া বুধবার দুপুরের মধ্যে চার অঞ্চলে সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে অস্থায়ী দমকা বা ঝড়ো হাওয়া এবং বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিও হতে পারে। আরেকটি পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে আবহাওয়া অফিস।

এতে বলা হয়েছে, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে, সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: বৃষ্টি
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন