দুই পদক জিতে ইতিহাস গড়লেন ভারতের মনু

fec-image

ভারতের ইতিহাসে প্রথম ক্রীড়াবিদ হিসেবে অলিম্পিকের এক আসরে জোড়া পদক জয়ের কীর্তি গড়লেন মনু ভাকের। গত রোববার (২৮ জুলাই) ১০ মিটার এয়ার পিস্তল এককে ব্রোঞ্জপদক জয়ের পর মঙ্গলবার (৩০ জুলাই) মিশ্র দ্বৈতেও ব্রোঞ্জ জিতেছেন ২২ বছর বয়সি এই ক্রীড়াবিদ।

ভারতবর্ষ স্বাধীনতা পাওয়ার আগে ১৯০০ সালে নরমান প্রিচার্ড একই অলিম্পিকে জিতেছিলেন দুটি পদক। সেই আসরও হয়েছিল প্যারিসে। ১২৪ বছর পর সেই প্যারিসেই তার কীর্তির পুনরাবৃত্তি হল। তবে কিছুটা ভিন্নতা অবশ্য আছে। অ্যাথলেটিক্সে রৌপ্যপদক জেতা প্রিচার্ড ভারতের হয়ে পদক জিতলেও তিনি মূলত ছিলেন ব্রিটিশ। তাই বলা যায় ভারতীয় হিসেবে একই অলিম্পিকে দুটি পদক জয়ের কীর্তিতে মনুই প্রথম।

১০ মিটার এয়ার পিস্তল মিশ্র দ্বৈত ইভেন্টে মনু তার সতীর্থ সরবজোত সিংকে নিয়ে দক্ষিণ কোরিয়ার ওনহো লি ও জিন ওহ ইয়েকে ১৬-১০ পয়েন্টের ব্যবধানে হারিয়ে ব্রোঞ্জপদক জিতেছেন।

ব্রোঞ্জ জয়ের পর মনু খেলার ব্যাখ্যা দিয়েছেন। তিনি বলেন, ‘আসলে সবসময় সবকিছু আমাদের হাতে থাকে না। যেটি আমাদের হাতে রয়েছে সেখানেই সেরাটা দেয়ার চেষ্টা করি। প্যারিসে আসার আগেই আমি আর সরবজোত ঠিক করেছিলাম, অন্য কোনো দিকে মন দেব না। ইভেন্টের দিন নিজেদের সেরাটা দেব। তারপর যা হবে দেখা যাবে। যা-ই হোক না কেন, সেটি মেনে নেব। শেষ পর্যন্ত লড়ে যাব।’

এর আগে ভিন্ন দুই আসরে পদক জয়ের কীর্তি গড়েছিলেন শাটলার পিভি সিন্ধু। ২০১৬ রিও অলিম্পিকে রৌপ্য ও ২০২০ টোকিও অলিম্পিকে ব্রোঞ্জ পদক জয় করেছিলেন তিনি।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: ভারত, মনু
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন