‘ধর্মীয় মূল্যবোধের পরিপন্থী কিছু আমাদের রাজনীতিতে জায়গা পাবে না’

fec-image

সদ্য অভিষেক হওয়া জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম এবং মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ বলেছেন, ‘স্পষ্ট কণ্ঠে জানিয়ে দিতে চাই, ধর্মীয় মূল্যবোধের পরিপন্থী কিছুই আমার বা আমাদের রাজনীতিতে কখনও জায়গা পাবে না। যা হয়েছে, সেটা ছিল একটি অনিচ্ছাকৃত ভুল। আমরা নির্ভুল নই। কোনও ভুল করলে আপনারা আমাদের নিজের ভাই মনে করে ভুল ধরিয়ে দেবেন, এবং ‘যদি’, ‘কিন্তু’, ‘অথবা’ ছাড়াই আমরা আমাদের ভুল সংশোধন করে নেবো।’

শনিবার (১ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যমে দুজনই একই রকম স্ট্যাটাস পোস্ট করেন। তবে সারজিস আলম উল্লেখ করেন, ‘এই সংশোধন করার মানসিকতা আমাদের সবসময় ছিল, আছে, থাকবে ইনশাআল্লাহ।’

নতুন রাজনৈতিক দলের এই দুই নেতাই তাদের পোস্টে উল্লেখ করেন, ‘রাজনীতির আগেও আমার পরিচয়, আমি একজন মুসলমান। আমি আমার এই পরিচয় ধারণ করি, সবসময় করেই যাবো। আমার বিশ্বাসকে কিংবা আমার দেশের অন্য ধর্মের মানুষের বিশ্বাসকে আঘাত করে কোনও রাজনীতি আমি কখনও করবো না।’

প্রসঙ্গত, তাদের দুজনরই একই রকম স্ট্যাটাসে অনেকের মনেই প্রশ্ন জেগেছে ঘটনার প্রসঙ্গ কী? তবে তাদের পোস্টে ‘প্রসঙ্গ’ সম্পর্কে কিছুই উল্লেখ করা হয়নি। তবে ধারণা করা হচ্ছে, সদ্য ঘোষিত জাতীয় নাগরিক পার্টির একজন যুগ্ম সদস্য সচিবের সমকামী ও ট্রান্সজেন্ডার সম্প্রদায়ের সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগ উঠেছে সামাজিক যোগাযোগমাধ্যমে। গতকাল রাত থেকে বিভিন্ন ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এরপর নানাধরনের আলোচনা-সমালোচনা শুরু হয় কমিটি নিয়ে।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: সারজিস আলম, হাসনাত আবদুল্লাহ
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন