নয়াদিল্লিতে চলন্ত ভ্যানে ২ ঘণ্টা ধরে তরুণীকে দলবদ্ধ ধর্ষণ

fec-image

ভারতের রাজধানী নয়াদিল্লিতে চলন্ত ভ্যানে প্রায় আড়াই ঘণ্টা ধরে দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন ২৮ বছর বয়সী এক নারী। ধর্ষণ শেষে তরুণীকে গুরুতর আহত অবস্থায় রাস্তায় ছুড়ে ফেলে পালিয়ে যায় ধর্ষকরা।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার (৩০ ডিসেম্বর) রাতে হরিয়ানার ফরিদাবাদে ঘটে এই বর্বরোচিত ঘটনা। ঘটনার পরপরই পুলিশ অভিযান চালিয়ে দুই অভিযুক্তকে আটক করেছে। তাদের ব্যবহৃত গাড়িও উদ্ধার করা হয়েছে। ঘটনার তদন্ত চলমান রয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়, মঙ্গলবার রাতে বাড়ি ফেরার জন্য গাড়ির অপেক্ষায় ছিলেন ওই নারী। এ সময় দুই যুবক তাকে বাড়িতে পৌঁছে দেওয়ার প্রলোভন দেখিয়ে একটি গাড়িতে তোলে। কিন্তু ভ্যানগাড়িটি তার বাড়ির দিকে না নিয়ে গুরগাঁও সড়কের দিকে চলে যায়।

পুলিশ জানিয়েছে, প্রায় আড়াই ঘণ্টা ধরে চলন্ত গাড়ির ভেতর অভিযুক্তরা তাকে বারবার ধর্ষণ করে। পরে তারা ফেলে রেখে চলে গেলে আহত অবস্থায় ওই নারী বারবার তার বোনকে ফোন করার চেষ্টা করেন। পরে বোনের সঙ্গে যোগাযোগ হলে পুরো ঘটনার কথা জানান। খবর পেয়ে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে তাকে দ্রুত হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসকরা জানান, তার মুখে ১০-১২টি সেলাই দিতে হয়েছে।

বর্তমানে তার শারীরিক অবস্থা স্থিতিশীল হলেও তিনি গভীর মানসিক আঘাতে রয়েছেন। পুলিশ জানিয়েছে, এখনো তার আনুষ্ঠানিক জবানবন্দি নেওয়া সম্ভব হয়নি। ওই নারী বিবাহিত, তার তিন সন্তান রয়েছে। পারিবারিক বিরোধের কারণে তিনি স্বামীর থেকে আলাদা থাকতেন।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: ধর্ষণ, নয়াদিল্লি, ভারত
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন