নাইক্ষ্যংছড়ির রাঙাাঝিরি সীমান্ত এলাকা থেকে অপহৃত দুই ব্যক্তি ৮০ হাজার টাকা মুক্তিপণ দিয়ে মুক্ত

Apaharan+Udhar

নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি:

বান্দরবান পার্বত্য জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নের ২ নং ওয়ার্ডের ২৮৩ নং ঈদগড় মৌজার রাঙাঝিরি সীমান্ত এলাকা থেকে অপহৃত দুই ব্যবসায়ী ৮০ হাজার টাকা মুক্তিপণ প্রদান করে মুৃক্তি পেয়েছে বলে জানা গেছে ।

জানা যায় গত ১১ আগষ্ট রাত সাড়ে বারোটার সময় ১২-১৫ জনের একটি মুখোশধারী দল ওই এলাকার জালাল আহমদ প্রকাশ কালু ও আব্দুর কাদের নামের দুই ব্যবসায়ীকে অস্ত্রের মূখে অপহরণ করে ।

গত সোমবার রাত ১২.৩০ ঘটিকার সময় দাড়ি ও লম্বা পাঞ্জাবী পরিহিত ১২-১৫ জনের সশস্ত্র একটি মুখোশধারী সন্ত্রাসী গ্র“ুপ উপজেলার বাইশারী ইউনিয়নের ২নং ওয়ার্ডের ২৮৩ নং ঈদগড় মৌজার রাঙাঝিরি সীমান্ত এলাকায় মুখোশধারী ওই সন্ত্রাসীদল প্রবেশ করে প্রথমে আতংক সৃষ্টি করে ,পরে প্রায় ১০-১১ রাউন্ড গুলি ছুটাঁর পর ওই এলাকা থেকে নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নের ২নংওয়ার্ডের ২৮৩ নং ঈদগড় মৌজার রাঙাঝিরির মৃত আব্দুল হাকিমের পুত্র জালাল আহমদ প্রকাশ কালু (৩৬),বাইশারী ২নং ওয়ার্ডের বড়ইছড়ি গ্রামের কাদের বক্সের পুত্র আব্দুল কাদের (২৭)কে অস্ত্রের মুখে অপহরণ করে নিয়ে যায় ।

প্রত্যক্ষদর্শীরা ওই দিন জানায় অপহরণ করে অপহৃত ওই দুই ব্যক্তিকে লামার দিকে নিয়ে যায় ।
গত ১২ আগষ্ট বিকাল ৫ টার সময় অপহরণকৃত জালাল আহমদের ভাই আমিনুলকে ০১৮৩৭২৭১৮১১ মোবাইল নাম্বারে ফোন করে ২ লক্ষ টাকা মুক্তিপণ দাবী করে । গত ১২ আগষ্ট বিকাল থেকে রাত পর্যন্ত অপহরণকারীদের সাথে অপহৃতদের পরিবারের সদস্যরা দীর্ঘ আলোচনা করে জালাল আহমদ ও আব্দুল কাদেরের মুক্তিপণ বাবদ ৮০ হাজার টাকা দেওয়ার জন্য সম্মত হন ।

১৩ আগষ্ট সকাল ৮ টার সময় মোবাইলের বিকাশ একাউন্টের মাধ্যমে ৮০ হাজার টাকা মুক্তিপণের টাকা পাঠালে চোখ বেধে অপহরণকারীদের আস্তানা থেকে লোকালয়ে ওই দুই ব্যক্তিকে ছেড়েঁ দেয় । জালাল ও কাদের মুক্তি পাওয়ার পর সকাল সাড়ে নয় টায় নিজ এলাকা রাঙাাঝিরিতে পৌছে বলে জানান বাইশারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুল হক মনু ।

তিনি বলেন – অপহ্নতদের দুই জন জীবিত ও সুস্থ শরীরে ফিরে এসেছে । তিনি অপহৃতদের উদ্ধারে পুলিশ ,এলাকাবাসীসহ যে সব ব্যক্তি চেষ্ঠা করেছেন তাদের ধন্যবাদ জানান । অপহরণের পর বাইশারী ২ নং ওয়ার্ড় এর ইউপি সদস্য আবু তাহের বলেন,-অপহরণকারীরা অপরিচিত ও দাড়ি এবং পাঞ্জাবী পরিহিত ছিল বলে প্রত্যক্ষদর্শী থেকে জেনেছি । তবে এরা রোহিঙ্গা বিচ্ছিনতাবাদী দলের সদস্য হতে পারে বলে এলাকাবাসী সন্দেহ করছে বলে তিনি জানান ।

ওই এলাকার ২৮৩ নং ঈদ গড় মৌজার হেডম্যান থোইাহ্লা মার্মা বলেন, এই মৌজাটিতে নিত্যদিন ডাকাতি,চাদাঁবাজি,অপহরণ লেগে আছে । গত (১১ আগষ্ট ) দুই ব্যক্তি অপহরণের পর ওই এলাকায় মানুষের মাঝে চরম ভীতি কাজ করছে । সম্প্রতি ওই এলাকার দূর্গম পাহাড়ে আরএসও ’র অপতৎপতা বৃদ্ধি পেয়েছে ।

এই বিষয়ে নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ ফরিদ হোসেন বলেন- অপহৃত জালাল আহমদ ও আব্দুল কাদের সুস্থ ও অক্ষত অবস্থায় ফিরে এেেসছে । এই দুই ব্যক্তিকে অপহরণকারীদের কাছ থেকে মুক্ত করতে পুলিশ -বিজিবি গত দুইদিন ধরে নিরলস চেষ্ঠা চেষ্ঠা চালায় ।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন