নাইক্ষ্যংছড়ি ফলদ বৃক্ষ রোপন পক্ষ’র সমাপনী ও পুরস্কার বিতরণ

4

নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি:

‘‘দেশী ফলের অনেক গুন,নেইকো জুড়ি তার স্বাদে অর্থে তুলনাহীন,পুষ্টি কিংবা আহার । ’’ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে গত বৃহস্পতিবার (২৬জুন) দুপুর ২ টায় নাইক্ষ্যংছড়ি উপজেলা পরিষদ চত্বরে উন্মুক্ত মঞ্চে ফলদ বৃক্ষ রোপন পক্ষ ২০১৪ ও জাতীয় ফল প্রদর্শনীর সমাপনী ও পুরুস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নাইক্ষ্যংছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান তোফাইল আহমদ বলেন-বিদেশী ফল-ফলাদির উপর আকৃষ্ট না হয়ে ,দেশীয় ফল ফলাদির বৃক্ষ রোপণ করে দেশীয় ফল ফলাদি খাওয়ার অভ্যাস করার জন্য আহবান জানান ।

বিদেশী ফল দেখতে সুন্দর হলেও ওই ফল ফলাদিতে তেমন কোন ভিটামিন নেই । এবং বিদেশী ফল পাকাঁনো হচ্ছে প্রচুর পরিমাণে ফরমালিন দিয়ে । ওই বিদেশী ফল খেয়ে আমাদের শরীরের কঠিন হচ্ছে । স্বাস্থ্য ও শরীরের গঠন ঠিক রাখতে প্রচুর পরিমাণে দেশীয় ফল খাওয়ার জন্য পরামর্শ দেন । নির্বিচারে গাছ কর্তনের ফলে পাহাড় ভেঙ্গে মানুষ হতাহত হচ্ছে ।

এছাড়া তিনি প্রত্যেক ব্যক্তিকে বাড়ীর আঙিনায় বা নিজের জায়গায় প্রতি বছর অন্তত তিনটি বনজ ,ফলজ ও ঔষধি গাছের চারা নিজ হাতে রেপণের জন্য বলেন । এ ছড়াও ফরমালিন প্রতিরোধে সরকারের পাশাপাশি জনসাধারনকে ও সচেতন হওয়ার জন্য বলেন । অনুষ্ঠানে নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু শাফায়াৎ মুহাম্মদ শাহেদুল ইসলাম সভাপতির বক্তব্যে বলেন- পার্বত্য এলাকায় যে পরিমান গাছ কাটাঁ হয় ,সে পরিমানে গাছ রোপণ করা হয় না । পাহাড়ের পাদ দেশ থেকে বন দস্যুরা গাছ কেটেঁ দেশের অপরনীয় ক্ষতি করছে । বৃষ্টি হলেই পাহাড় ধস বৃদ্ধি পায় । পাহাড় ধসে মারা যাচ্ছে পশু-পাখি ও মানুষ জন । প্রতিটি মানুষকে দেশীয় ফলদ,বনজ ও ঔষধি বৃক্ষ রোপণ করে দেশের অর্থনৈতিক এবং জলবায়ু পরিবর্তণে ভুমিকা রাখতে আহবান জানান ।

উক্ত ফলদ বৃক্ষ রোপন পক্ষ ২০১৪ ও জাতীয় ফল প্রদশনীতে বিট্রিশ অ্যামেরিকান টোব্যাকো, ঢাকা টোব্যাকো ইন্ডাষ্ট্র্রিজ ,আবুল খায়ের টোব্যাকো ইন্ডাষ্ট্রিজ, নাইক্ষ্যংছড়ি উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, উপজেলা হর্টি কালচার সেন্টার,ফুলশ্বরী নার্সারী,উপজেলা প্রশাসন বিভিন্ন ফলদ,ঔষধি,বনজসহ বিভিন্ন বৃক্ষের চারা,ফল-ফলাদি স্টলে প্রদর্শণ করে । 

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন