পদত্যাগ করলেন পিএসসি চেয়ারম্যান

fec-image

সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যান মো. সোহরাব হোসাইন পদত্যাগ করেছেন।

মঙ্গলবার (৮ অক্টোবর) বিকেলে তিনি পিএসসির সচিবের কাছে পদত্যাগপত্র জমা দেন।

পিএসসির জনসংযোগ কর্মকর্তা এস. এম. মতিউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে, গত শনিবার পিএসসি সংস্কার করার জোর দাবি জানান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম।

সে সময় তিনি বলেন, এ সপ্তাহের মধ্যে পিএসসি সংস্কার করে চাকরিপ্রত্যাশীদের চাকরির পরীক্ষাগুলো শুরু করতে হবে। যে তরুণ প্রজন্ম এই অভ্যুত্থানের অগ্রনায়ক, তাদের প্রায়োরিটির কথা ভুলে গেলে চলবে না।

এর মধ্যেই পিএসসি থেকে পদত্যাগের ঘোষণা দিলেন সোহরাব হোসাইন।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন