Notice: Trying to get property 'post_excerpt' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 56

Notice: Trying to get property 'guid' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 58

পবিত্র ঈদ-এ মিলাদুন্নবী উপলক্ষে পানছড়িতে র‌্যালি ও আলোচনা সভা

22

নিজস্ব প্রতিবেদক:

খাগড়াছড়ি জেলার পানছড়িতে পবিত্র ঈদ-এ মিলাদন্নবী উদযাপন উপলক্ষে ‌র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। পানছড়ি ইসলামী ফাউন্ডেশনের আয়োজনে মঙ্গলবার সকাল সাড়ে দশটা থেকে একটি র‌্যালি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদিক্ষণ করে। ইসলামী ফাউন্ডেশন ভবনে র‌্যালি পরবর্তী আলোচনায় সভাপতিত্ব করেন পানছড়ি ইমাম সমিতির সভাপতি হাফেজ খায়েজ আহাম্মদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পানছড়ি থানা অফিসার আনচার্জ মো. আ. জব্বার। অনুষ্ঠানে হামদ, নাথ ও কোরআন তেলাওয়াতে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।

এ সময় আরও উপস্থিত ছিলেন, মডেল কেয়ারটেকার সাব্বির মাহামুদ রশিদী, সাধারণ কেয়ারটেকার মো. দানেশ আলী আজাদী ও ইসমাইল বিন ইউছুফ।

অনুষ্ঠান শেষে অনেকেই অভিযোগ করে বলেন, সরকারী নিয়ম অনুযায়ী ইসলামী ফাউন্ডেশন অফিস সকাল ১০ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত খোলা থাকার কথা থাকলেও তা সারাক্ষণ বন্ধ থাকে। পাঠাগারে এসে বিভিন্ন ধর্মীয় বই পড়া শেষে রেজিস্টারে লিপিবদ্ধ করার কথা থাকলেও বন্ধ থাকার কারণে তা হচ্ছেনা। তাছাড়া অফিসে ব্যবহৃত সরকারী ল্যান্ডফোনটিও সারাক্ষণ একটি ড্রয়ারে বন্ধ থাকে। এসব সমস্যাদি’র ব্যাপারে জেলা অফিসের কর্মকর্তা ও মডেল কেয়ারটেকারের গা’ছাড়া ভাবকেই দায়ী করেছে ভুক্তভোগীরা।

 

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন