পাকুয়াখালী হত্যাকাণ্ডসহ পার্বত্য চট্টগ্রামের ৩০ হাজার বাঙ্গালী খুনি সন্তু লারমার বিচারের দাবি

 

প্রেস বিজ্ঞপ্তি:

৯ সেপ্টেম্বর পাকুয়ালী ট্রাজেডি স্মরণে পার্বত্য চট্টগ্রাম সম-অধিকার আন্দোলন অস্থায়ী কার্যালয় চেম্বার অব কমার্স ভবন এ বিকাল ৪ টার সময় জেলা সভাপতি জাহাঙ্গীর আলম মুন্নার সভাপতিত্বে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

সভায় পার্বত্য চট্টগ্রাম সম-অধিকার আন্দোলন জেলা নেতৃবৃন্দ বলেন, ১৯৯৬ সালে ৯ সেপ্টম্বর পাকুয়াখালী নামক স্থানে খুনী সন্তু লারমার নির্দেশে নিরীহ বাঙ্গালী ৩৫ কাঠুরিয়াকে ডেকে নিয়ে নির্মম হত্যাকাণ্ড সংগঠিত করেছে।

কিন্তু হত্যাকাণ্ডের শিকার অসহায় পরিবারগুলো আজও খুনির বিচার ও কোন প্রকার ক্ষতিপূরণ পায়নি। শুধু পাকুয়াখালী নয় পার্বত্য চট্টগ্রামে এই ধরনের হত্যাকাণ্ডের শিকার হয়েছে ৩০ হাজার নিরীহ পার্বত্য জনগণ।

বক্তারা আরো বলেন পার্বত্য চট্টগ্রাম নিয়ে দেশী-বিদেশী ষড়যন্ত্রের অংশ হিসাবে একেরপর এক হত্যা, গুম, অপহরণ, চাঁদাবাজি চালিয়ে আসছে। কিন্তু এর কোন বিচার হয়নি। যার কারণে পার্বত্য চট্টগ্রাম চুক্তির পর এইসব সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধ হওয়ার কথা থাকলেও তা বন্ধ হয়নি। বরং তিনভাগে বিভক্ত হয়ে সন্ত্রাসীরা সন্ত্রাসী কার্যক্রম আরো বেপরোয়াভাগে চালিয়ে যাচ্ছে। তাই এসব কর্মকাণ্ড বন্ধে যৌথবাহিনীর অভিযানের মাধ্যমে পার্বত্য চট্টগ্রাম থেকে অবৈধ অস্ত্র উদ্ধারের জোর দাবি জানিয়েছে।

পরিশেষে হত্যাকাণ্ডের শিকার ব্যক্তিদের রুহের মাগফেরাত কামনায় এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।  দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম সম-অধিকার আন্দোলন রাঙ্গামাটি জেলা কমিটির সহ-সভাপতি- মোহাম্মদ ইউনুছ, নাদিরুজ্জামান, সাধারণ সম্পাদক, মো. জাহাঙ্গীর কামাল, যুগ্ম সম্পাদক সাব্বির আহাম্মেদ, আব্দুল্লাহ আল-মামুন প্রমুখ নেতৃবৃন্দ।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন