পানছড়িতে দুই সশস্ত্র গ্রুপের বন্দুক যুদ্ধে ৩ ইউপিডিএফ কর্মী নিহত, অবরোধের ঘোষণা

fec-image

খাগড়াছড়ির পানছড়িতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই সশস্ত্র গ্রুপের মধ্যে বন্দুকযুদ্ধে ৩ জন নিহত হয়েছে।

নিহতরা হলেন- সিজন চাকমা, শাসন ত্রিপুরা ও জয়েন চাকমা। ইউপিডিএফের পক্ষ থেকে জানানো হয়েছে, নিহতরা সকলেই ইউপিডিএফ প্রসীত গ্রুপের কর্মী।

বুধবার (৩০ অক্টোবর) ভোররাতে পানছড়ি উপজেলার লতিবান ইউনিয়নের শুকনাছড়ির শান্তি রঞ্জন পাড়ায় এই ঘটনা ঘটে।

ইউপিডিএফের জেলা সংগঠক অংগ্য মারমা এক বিবৃতিতে দাবি করেন, একদল সশস্ত্র সন্ত্রাসী ইউপিডিএফ কর্মীদের ওপর হামলা চালায়, এতে ঘটনাস্থলেই তিন কর্মী নিহত হয়।

তিন ইউপিডিএফ কর্মীর হত্যার প্রতিবাদে এবং খুনিদের গ্রেফতারের দাবিতে আগামীকাল বৃহস্পতিবার (৩১ অক্টোবর) খাগড়াছড়ি জেলায় সকাল-সন্ধ্যা সড়ক অবরোধ কর্মসূচি ঘোষণা করেছে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)।

বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, গত বছর পানছড়ি পুজগাঙে চার ইউপিডিএফ কর্মীকে হত্যা করা হলেও সরকারের পক্ষ থেকে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। পানছড়ি থানার ওসি মোহাম্মদ জসীম বলেন, “হত্যাকাণ্ডের খবর পেয়েছি। সেখানে এখনও উত্তেজনা বিরাজ করছে। ঘটনাস্থল দুর্গম হওয়ায় এখনো লাশ উদ্ধার সম্ভব হয়নি।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন