পানছড়িতে সেনাবাহিনীর ঈদ উপহার বিতরণ


পবিত্র ঈদ-উল আজহা উপলক্ষে বাংলাদেশ সেনাবাহিনী খাগড়াছড়ি জোনের পানছড়ি সাব জোন স্থানীয় দরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রি বিতরণ করেছে।
৩ জুন ২০২৫ সকালে পানছড়ি উপজেলার মোহাম্মদপুর, মোল্লাপাড়া ও জিয়ানগর এলাকার ৩০টি পরিবারের হাতে এসব উপহার তুলে দেন পানছড়ি সাব জোন কমান্ডার। ঈদের আগে বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে উপহার সামগ্রি পেয়ে স্থানীয়রা খুশি হন এবং ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
সম্প্রীতি ও ভালোবাসার বার্তা ছড়িয়ে দিতে সেনাবাহিনীর এ উদ্যোগকে স্বাগত জানিছেন স্থানীয়রা। সেনাবাহিনী আশা করছে, তারা সব সময় মানুষের পাশে রয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।
ঘটনাপ্রবাহ: পানছড়ি
Facebook Comment

















