পানছড়ি বন্যার্তদের খাদ্য সহায়তা দিলো বিজিবি

fec-image

পাহাড়ি ঢল ও টানা প্রবল বর্ষণে ক্ষতিগ্রস্ত পানছড়ি উপজেলার অসহায় ও খেটে খাওয়া মানুষের পাশে দাঁড়িয়েছে ৩ বিজিবি লোগাং জোন।

গত ছয়-সাত দিনের টানা বর্ষণে যেসব পরিবারের ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং দিনমজুরির ওপর নির্ভরশীল হয়ে জীবিকা নির্বাহ করা কঠিন হয়ে পড়েছে, এমন ৩০টি পরিবারের মাঝে খাদ্য সহায়তা বিতরণ করা হয়েছে।

উপজেলার মোল্লাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে খাদ্যসামগ্রী বিতরণ করেন ৩ বিজিবি লোগাং জোনের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. রবিউল ইসলাম। খাদ্য সহায়তা পেয়ে উপকারভোগীরা বিজিবির প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।

খাদ্যসামগ্রী বিতরণের আগে জোন অধিনায়ক বিদ্যালয়ের ক্ষুদে শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় তিনি তাদের স্বপ্ন, ভবিষ্যৎ পরিকল্পনা ও লেখাপড়ার বিষয়ে খোঁজখবর নেন এবং উৎসাহ প্রদান করেন।

অনুষ্ঠান শেষে মোল্লাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে একটি ফলজ বৃক্ষের চারা রোপণ করেন তিনি।

মানবিক সহায়তা, শিশুদের প্রতি আন্তরিকতা এবং পরিবেশ সংরক্ষণে বৃক্ষরোপণের মাধ্যমে ৩ বিজিবির এই উদ্যোগ স্থানীয়দের মাঝে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। এ সময় উপস্থিত ছিলেন ৩’বিজিবি উপ-অধিনায়ক মেজর ইমরুল, সহকারি পরিচালক মো: আবদুল মতিন ও মোল্লাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: নেযামত উল্লাহ রিপন।

জোন অধিনায়ক লেফটেনেন্ট কর্ণেল রবিউল ইসলাম বলেন, পাহাড়ি ঢল আর বণ্যার পানিতে পাহাড়ে প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে। তবে অন্যান্য জায়গার তুলনায় পানছড়িতে ক্ষয়ক্ষতি তুলনামুলক কম হয়েছে। যারা বিভিন্নভাবে ক্ষতিগ্রস্থ হয়েছে বাড়িঘর নষ্ট হয়েছে তাদের মাঝে ভালোবাসার টানে খাদ্যশস্য বিতরণ করলাম। বিজিবি সব সময় সাধারণ মানুষের পাশে ছিল ভবিষ্যতেও থাকবে।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: পানছড়ি
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন