পানছড়িতে আ’লীগের উদ্যোগে ১৫আগস্টের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

 

পানছড়ি প্রতিনিধি : 

খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় ১৫আগস্ট পালনের লক্ষে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকাল ৪টা হইতে আওয়ামীলীলীগ দলীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা আওয়ামীলীলীগ সভাপতি বাহার মিয়ার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা আ’লীগের সহ-সভাপতি অধ্যক্ষ সমীর দত্ত চাকমা। সাধারণ সম্পাদক জয়নাথ দেবের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি মো: আবদুল মোমিন ও উপজেলা ভাইস চেয়ারম্যান এবং আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক মো: লোকমান হোসেন।

এ সময় বক্তব্য প্রদান করেন উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক বিজয় কুমার দেব, যুবলীগের সিনিয়র সহ-সভাপতি মো: ইউসুফ, ছাত্রলীগ সভাপতি শ্রীকান্ত দেব মানিক প্রমূখ। এ সময় বিভিন্ন সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন