পানছড়িতে জাতীয় শিশু দিবসে ‘শিশু মিয়া’কে সম্মাননা প্রদান

ISLAMPUR PIC N copy

শাহজাহান কবির সাজু, পানছড়ি:

জেলার পানছড়ি উপজেলার মুক্তিযোদ্ধা শিশু মিয়াকে নিয়ে এক ব্যতিক্রমী আয়োজন করেছে ইসলামপুর গ্রামবাসী। জাতীয় শিশু দিবসে এলাকার শতাধিক শিশুদের নিয়ে পানছড়ি হর্টিকালচার সেন্টারে আয়োজিত এই অনুষ্ঠানে শিশুদের কল-কাকলিতে পুরো দিনটিই ছিল আনন্দমুখর ও প্রাণবন্ত।

এই দুরন্তপনা শিশুদের সাথে এলাকার বয়োবৃদ্ধ ও একমাত্র জীবিত থাকা মুক্তিযোদ্ধা শিশু মিয়াকে ঘিরেই ছিল সব আয়োজন। সুলতান মাহামুদ, মুজিব মুরাদ, মাহামুদুর রহমান মিঠু, ইকবাল, রেজাউল, ফারুক, সাইফুল, হাসান, আওলাদ, তাসলিমা, বিউটি, সেলিনা সহ এলাকার যুবক-যুবতীদের এই ধরনের একটি বুদ্ধিদীপ্ত আয়োজন যেন একটি মাইল ফলক।

তার সাথে যোগ হয়েছেন শিশু বান্ধব, বাংলাদেশ লেখক সমিতির সভাপতি, বাংলা একাডেমির সদস্য ও বিশিষ্ট কলামিস্ট রুহুল আমিন বাচ্চুর উপস্থিতি। এলাকার কোমলমতি শিশুদের কবিতা/ছড়া আবৃতি ও চিত্রাঙ্কনের মধ্যদিয়েই হর্টিকালচারের সবুজে ঘেরা লিচু তলা ও সদ্য ফোটা লিচু মুকুলের মুহু মুহু সুভাষের মাঝেই শুরু হয় অনুষ্ঠানের সূচনা পর্ব। দু’টোতেই প্রথম স্থান লাভ করে প্রীতি।

পুরস্কার বিতরণী পর্বে প্রতিযোগীদের হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের মধ্যমনি রুহুল আমিন বাচ্চু। এসময় বাংলাদেশ লেখক সমিতির পক্ষ থেকে মুক্তিযোদ্ধা শিশু মিয়াকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। এতে উপস্থিত ছিলেন উল্টাছড়ি নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম বাবুল ও ডা: মতিউর রহমান।

অনুষ্ঠানে শেষান্তে আরো একটি চমক ছিল কলা পাতায় খিচুড়ি ভোজ। এই কলা পাতায় খিছুড়ি ভোজে শিশুরা ছিল খুশিতে আত্মহারা। বিভিন্ন গাছ থেকে ঝরে পড়া শকুনো পাতার উপর বসে কলা পাতায় খিচুড়ি আনন্দ দিয়েছে আবাল-বৃদ্ধ-বনিতাদের। বেলা দু’টা থেকে শুরু হয় শিশুদের দুরন্তপনা।

লিচু গাছের ডালে বাদুর ঝুলার দৃশ্য, ডিসকো ড্যান্স ও একে অপরের সাথে লুকোচুরি খেলার ফাঁকে মুক্তিযোদ্ধা শিশু মিয়াকে দিনটি নিয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে সে জানায়, আমি জীবনে যা আশা করিনি তা আজ আমি আমার এলাকাবাসী ও বাংলাদেশ লেখক সমিতির সভাপতি রুহুল আমিন বাচ্চুর সম্মাননা স্মারক প্রদানের মাধ্যমে পেয়েছি। এ দিনটি আমার কাছে স্মরণীয় মুহুর্ত হয়ে থাকবে।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন