পানছড়িতে দিনব্যাপী ভ্রাম্যমান প্রশিক্ষণ কোর্সের সমাপ্তি

Somobay PIC

উপজেলা প্রতিনিধি, পানছড়ি :

খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলায় দিনব্যাপী অনুষ্ঠিত হয়েছে ভ্রাম্যমান প্রশিক্ষণ কোর্স। সমবায় বিভাগ খাগড়াছড়ি পার্বত্য জেলা কর্তৃক আয়োজিত প্রশিক্ষণ কোর্সে পানছড়ির ২৫ জন সমবায়ী এতে অংশগ্রহণ করে।

সোমবার সকাল ১০টা হইতে বিকাল ৫টা পর্যন্ত পানছড়ি প্রতিবন্ধী কল্যাণ সংঘের কার্যালয়ে এই প্রশিক্ষণ কোর্স অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে দিক নির্দেশনামূলক বক্তব্য উপস্থাপন করেন জেলা সমবায় কর্মকর্তা জ্ঞানেন্দু বিকাশ চাকমা।

এ সময় আরো উপস্থিত ছিলেন প্রশিক্ষক অর্পন দাশ গুপ্ত ও পানছড়ি উপজেলা সমবায় কর্মকর্তা রত্ন কান্তি রোয়াজা।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন