পানছড়িতে প্রথম নারী ইউএনও’র যোগদান : প্রাণ ফিরেছে প্রশাসনিক কার্যক্রমে
উপজেলা প্রতিনিধি, পানছড়ি :
খাগড়াছড়ি পার্বত্য জেলার ভারত সীমান্ত ঘেঁষে সাপের মতো একে-বেঁকে বয়ে যাওয়া সবচেয়ে প্রত্যন্ত ও ব্যস্ততম উপজেলাটিতে দীর্ঘ তিন মাস পর প্রশাসনিক কার্যক্রমের গতি ফিরেছে। বিগত ৫/৯/১৩ ইং তারিখে পানছড়ি উপজেলা নির্বাহী অফিসার মুফিদুল আলম উচ্চতর ডিগ্রীর জন্য দেশের বাইরে যাওয়ায় পদটি শূণ্য হয়েছিল। দীর্ঘ তিন মাস পর অবশেষে ৯/১২/১৩ ইং সোমবার থেকে প্রশাসনিক কার্যক্রমে স্থবিরতা কাটিয়ে কর্মউদ্যম ফিরিয়ে আনতে যোগ দিয়েছেন নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা বেগম আফছানা বিলকিছ।
গত ৫/২/১৩ইং তারিখ এ ব্যাপারে চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের একান্ত সচিব এ.জেড.এম শরীফ হোসেনের সাথে মুঠোফোনে আলাপাকালে তিনি পার্বত্য নিউজকে জানিয়েছিলেন যে, জন প্রশাসন থেকে মন্ত্রনালয়ে বলা হয়েছে আশা করছি সহসাই নতুন কর্মকর্তা যোগ দিবে। তার এ কথার ৪/৫ দিনের মধ্যেই নতুন কর্মকর্তা কর্মস্থলে যোগ দিয়েছেন তাই এ.জেড.এম শরীফ হোসেনের সাথে মিডিয়াকারী পার্বত্য নিউজকে স্বাগত জানিয়েছেন পানছড়ির অভিজ্ঞ মহল।
এ ব্যাপারে পানছড়ি উপজেলা আওয়ামী লীগ সভাপতি মো: বাহার মিয়া ও উপজেলা বিএনপি সভাপতি মো: বেলাল হোসেন জানান, পার্বত্য নিউজ টুয়েন্টি ফোর ডট কমের মাধ্যমে কচ্ছপ গতির পানছড়ি উপজেলা প্রশাসনিক কার্যক্রমের খবরটি প্রশাসনসহ সবার নজরে আসায় প্রশাসনও ছিল তৎপর। তাই বস্তুনিষ্ঠ সংবাদ উপস্থাপনের জন্য পার্বত্য নিউজকে আন্তরিক অভিনন্দন। তাছাড়া কর্মস্থলে সদ্য যোগদানকারী নির্বাহী কর্মকর্তাকেও পানছড়িবাসীর পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়েছেন দুই সভাপতি।


















