পানছড়িতে মদ্যপের দু’মাসের জেল
পানছড়ি প্রতিনিধি :
জেলার পানছড়ির এক মদ্যপকে দুই মাসের সাজা প্রদান করে জেলে পাঠিয়েছে ভ্রাম্যমান আদালত। জানা যায়, পানছড়ির মোল্লাপাড়া গ্রামের মাদক সম্রাট হিসাবে খ্যাত গাঁজা রফিকের ছেলে মো: হানিফ (১৯) প্রকাশ্যে মদ পান করে মাতাল অবস্থায় এলাকার শান্তি শৃঙ্খলা বিনষ্ট করে আসছিল।
গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার দিবাগত রাতে পানছড়ি থানা পুলিশের একটি দল মাতাল অবস্থায় পানছড়ি বাজার এলাকা থেকে তাকে আটক করে। ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদ হোসেন সিদ্দিক ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৯ ধারা টেবিল ১০ নং এ প্রকাশ্যে মদ পানের অপরাধে ঐ মদ্যপকে দুই মাসের সাজা প্রদান করেন। মোবাইল কোর্ট মামলা নং ৪৩/২০১৫ ইং।
পানছড়ি থানা অফিসার ইনচার্জ মাইন উদ্দিন খান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আসামীকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
উল্লেখ্য, উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদ হোসেন সিদ্দিক ০৭/০৯/২০১৪ ইং, সোমবার পানছড়ি কর্মস্থলে যোগদানের পর থেকেই মদ্যপদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়ে বিভিন্ন ধারায় সাজা প্রদান করে বহু মদ্যপকে জেল হাজতে পাঠিয়েছেন।

Facebook Comment