পানছড়িতে স্বাস্থ্য বিষয়ক উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত

21-5 14 P

উপজেলা প্রতিনিধি, পানছড়ি :

পানছড়ি উপজেলায় জনস্বাস্থ্যের মান উন্নয়নে খাদ্য ভেজাল প্রতিরোধ বিষয়ক ক্যাম্পইন ও স্বাস্থ্য বিষয়ক এক উদ্বুদ্ধ করণ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল দশটা হইতে পানছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হল রুমে এ সভা অনুষ্ঠিত হয়।

পানছড়ি উপজেলা স্যানিটরী ইন্সপেক্টর মো: শওকত আলীর সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পানছড়ি উপজেলা স্বাস্থ্য ও প: প: কর্মকর্তা (ভার:) ডা: বিদর্শী চাকমা। “সুস্থভাবে বাঁচতে চাই, ভেজালমুক্ত খাদ্য চাই” এই প্রতিপাদ্য বিষয় নিয়েই স্বাস্থ্য অধিদপ্তর, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রনালয়ের উদ্যেগে “ঘরনীর” আয়োজনে এই অনুষ্ঠান।

অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন হোটেল মালিক, কর্মচারী ও বাবুর্চি সহ প্রায় পঁচিশ জন অংশ নেয়। এ সময় জনস্বাস্থ্যের মান উন্নয়নে খাদ্য ভেজাল প্রতিরোধ বিষয়ক বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন খাগড়াছড়ি জেলা সিভিল সার্জন অফিসের সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা মেমং মারমা, জেলা স্যানিটরি পরিদর্শক রতœ জ্যোতি চাকমা ও ঘরনী প্রতিনিধি মো: আসাদুল হক (আসাদ)।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন