পার্বত্যাঞ্চলকে কৃষিপ্রধান অঞ্চল হিসেবে গড়ে তুলতে সরকার নানা প্রদক্ষেপ গ্রহণ করেছে- শ্যামল কান্তি ঘোষ
নিজস্ব প্রতিনিধি, খাগড়াছড়ি ॥
পার্বত্যাঞ্চলকে কৃষিপ্রধান অঞ্চল হিসেবে গড়ে তুলতে বর্তমান সরকার নানা প্রদক্ষেপ গ্রহণ করেছে, আর তা বাস্তবায়নে প্রত্যন্ত জনপদে নিরলসভাবে কাজ করে যাচ্ছে কৃষি সম্প্রসারণ বিভাগ। খাগড়াছড়িতে দুইদিনের সরকারি সফরে এসে সকালে জেলার গুইমারাতে ‘গ্রীন টার্চ এগ্রো ফার্ম’ পরিদর্শনকালে হাফছড়িতে কৃষকদের নিয়ে আয়োজিত মাঠ দিবসের কৃষক সমাবেশে এসব কথা বলেন বাংলাদেশ কৃষি মন্ত্রণালয়ের সচিব শ্যামল কান্তি ঘোষ।
খাগড়াছড়ি কৃষি সম্প্রসারণ বিভাগের উপ-পরিচালক যুগল পদ দে’র সভাপতিত্বে অনুষ্ঠিত কৃষক সমাবেশে এসময় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহা পরিচালক মো. হামিদুর রহমান, তুলা উন্নয়ন বোর্ডের নির্বাহী পরিচালক ফরিদ উদ্দিন, পার্বত্য কৃষি সম্প্রসারণ বিভাগের অতিরিক্ত পরিচালক এ.কে.এম হারুনুর রশিদ উপস্থিত ছিলেন। এছাড়া বাগানের মালিক শাহাজউদ্দিনসহ স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ ও প্রান্তিক কৃষকগণ সমাবেশে উপস্থিত ছিলেন।



















