পেকুয়া পৌরসভা ঘোষণায় আনন্দ শোভাযাত্রায় মানুষের ঢল

fec-image

কক্সবাজারের পেকুয়ার সদর ইউনিয়নকে পৌরসভায় রূপান্তর করায় এক বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার বিকেলে পেকুয়া নাগরিক কমিটির ব্যানারে পেকুয়া শহিদ জিয়াউর রহমান উপকূলীয় কলেজ মাঠ থেকে শুরু হয়ে শোভাযাত্রাটি পেকুয়া বাজারের পশ্চিম পাশে গিয়ে শেষ হয়।

শোভাযাত্রা শেষে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন পেকুয়া প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক ছফওয়ানুল করিম।

এ সময় ছফওয়ানুল করিম বলেন, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এর নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু হয়েছে তারই প্রমাণ পেকুয়াকে পৌরসভা ঘোষণা, চকরিয়া উপজেলার ৭টি ইউনিয়ন নিয়ে মাতামুহুরীকে উপজেলা ঘোষণা।

তিনি আরো বলেন, সালাহউদ্দিন আহমদ কথা দিলে কথা রাখেন সেটা প্রমাণিত। এই পৌরসভা গঠনের মধ্য দিয়ে পেকুয়ার মানুষের জীবন মানের পরিবর্তন হবে। তিনি পেকুয়াকে পৌরসভায় উন্নীত করায় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের প্রতি কৃতজ্ঞতা জানান।

আলোচনা সভায় বক্তব্য রাখেন, বিএনপি নেতা ইউসুফ রুবেলসহ আরো অনেকেই। এদিকে দুপুর থেকে নারী পুরুষ শোভাযাত্রায় আসতে শুরু করে বিকেলে শোভাযাত্রা শুরু হলে কয়েক কিলোমিটার জুড়ে ছিলো মানুষের উপস্থিতি। কারো হাতে স্বরাষ্ট্রমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে পেস্টুন আবার কারো হাতে স্বরাষ্ট্রমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়ে প্লেকার্ড। এছাড়াও শোভাযাত্রায় রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক শ্রেণি পেশার মানুষ অংশ নেন।

উল্লেখ্য যে, গত ১৭ মে পেকুয়া সদর ইউনিয়নকে পেকুয়া পৌরসভা হিসেবে ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়। তখন থেকে পৌরসভা ঘোষণায় পেকুয়াবাসীর মাঝে আনন্দের শেষ নেই।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: পেকুয়া
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন