Notice: Trying to get property 'post_excerpt' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 56

Notice: Trying to get property 'guid' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 58

পেকুয়ায় গৃহবধুকে মেরে হাত ভেঙ্গে দিলো দূর্বৃত্তরা

পেকুয়া প্রতিনিধি:

পেকুয়ায় এক গৃহবধুকে মারধর করে গুরুতর আহত করেছে দূর্বৃত্তরা। আহত গৃহবধু নিলুফা আকতার (৩০) সদর ইউনিয়নের চৈরভাঙ্গা এলাকার আছাব উদ্দিনের স্ত্রী। গুরুতর আহত অবস্থায় পেকুয়া সরকারী হাসপাতালে চিকিৎসা নিচ্ছে।

শুক্রবার (৮ জুন) সকালে পেকুয়া সদর ইউনিয়নের চৈরভাঙ্গা এলাকায় এ ঘটনা ঘটে।

আহত গৃহবধুর স্বামী আছাব উদ্দিন বলেন, আমি শ্রমিক মানুষ। কর্মের জন্য বিভিন্ন এলাকায় যেতে হয়। আমি বাড়িতে না থাকাবস্থায় একই এলাকার ছোটন, তার মা ফরিদা বেগম, পিতা ইসমাঈল ও মিজান নামের একজন আমার বাড়িতে হামলা চালায়। বসতবাড়ি ভাংচুরের সাথে সাথে স্ত্রীকে মারধর করে হাত ভেঙ্গে দেন। পূর্ব শূত্রুতা ও তুচ্ছ ঘটনায় তারা এ হামলা চালায়। আমি খুব অভাবি মানুষ। চিকিৎসা পর্যন্ত করাতে পারছিনা। আইনের সহযোগিতা ছাড়া স্ত্রীর বিচার আমি পাবনা। পেকুয়া থানার ওসি মহোদয়ের সহযোগিতা কামনা করছি।

এ বিষয়ে জানতে সরাসরি ছোটনের বাড়িতে গেলেও তাকে পাওয়া যায়নি। যার কারণে বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

পেকুয়া থানার ওসি (তদন্ত) মিজানুর রহমান বলেন, অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন