পেকুয়ায় জামায়াতের ডাকা সকাল সন্ধ্যা হরতাল শান্তিপূর্ণভাবে পালিত
নিজস্ব প্রতিনিধি, পেকুয়া:
পেকুয়ায় জামায়াতের ডাকা সকাল সন্ধ্যা হরতাল শান্তি পূর্নভাবে পালিত হয়েছে। কোন প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়ায় উপজেলার গুরুত্বপূর্ন আটটি স্পটে জামায়াত শিবিরের কর্মীরা পিকেটিং করে ও মিছিল সমাবেশ করেছে। ভোর থেকে জামায়াত শিবিরের নেতাকর্মীরা উপজেলার গুরুত্বপূর্ণ স্পটে পিকেটিং শুরু করে ও ভোর সাড়ে ৬ টার দিকে পেকুয়া বাজারে একটি মিছিল বের করে। পেকুয়ায় কোন প্রকার যানবাহন চলাচল করেনি এবং সরকারী বেসরকারী ব্যাংক বীমা অফিস খোলা থাকলেও ভয়ে গ্রাহকরা উপস্থিত ছিল না। অধিকাংশ অফিসে কর্মকর্তা কর্মচারী শূন্য ছিল। হরতালের কারণে দূরপাল্লার কোন যানবাহনও পেকুয়া থেকে ছেড়ে যায়নি। রিক্সা ছাড়া সাধারণ লোকজনের চলাফেরার কোন মাধ্যম না থাকায় পথচারীদের চরম দূর্ভোগের শিকার হতে হয়েছে।
জানা যায়, সংগঠনের সাবেক সেক্রেটারী জেনারেল কাদের মোল্লা কে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মাধ্যমে আ’লীগ সরকার ফাঁসি দেওয়ার প্রতিবাদে সকাল সন্ধ্যা হরতালে পেকুয়া উপজেলা জামায়াত ও শিবির রাজাখালীর আবরশাহ বাজার, সবুজ বাজার, টইটং বাজার, হাজী বাজার, ধন্যাকাটা স্টেশন, বারবাকিয়া কাদিমা কাটা রাস্তার মাথা, সাকোর পাড় স্টেশনে পিকেটিং করেছে। এ ব্যাপারে পেকুয়া থানার ওসি হাবিবুর রহমানের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান জামায়াতের ডাকা সকাল সন্ধ্যা হরতাল শান্তিপূর্ণ ভাবে শেষ হয়েছে।


















