Notice: Trying to get property 'post_excerpt' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 56

Notice: Trying to get property 'guid' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 58

পেকুয়ায় ভূমি অফিসের তথ্য সেবা কেন্দ্রের উদ্বোধন

pic pekua 04-08-2016

পেকুয়া প্রতিনিধি :
পেকুয়ায় ভূমি অফিসের তথ্য সেবা কেন্দ্র চালু করা হয়েছে। ৪ আগষ্ট বৃহস্পতিবার বেলা ১২টায় উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার (ভূমি) মো. মারুফুর রশিদ খান সেবা তথ্য কেন্দ্রের শুভ উদ্বোধন করেন।

এসময় তিনি বলেন, সরকারী এ দপ্তরে আগন্তুকদের সার্বিক সেবা লাভ ও তথ্য সংগ্রহে ভূমি অফিসের তথ্য সেবা কেন্দ্র বিশেষ গুরুত্বপূর্ণ অবদানই রাখবে না উপরন্তু দাপ্তরিক হয়রানী অনিয়মের খপ্পড় থেকে মানুষকে রক্ষা করবে।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, পেকুয়া উপজেলা ভূমি অফিসের কানুনগো (ভারপ্রাপ্ত) আলমগীর কবির, প্রধান সহকারী সামশুল হুদা সিদ্দিকী, অফিস সহকারী জাফর আলম, মলয় পাল, নাজির অর্জুন কুমার দত্ত, আবু বক্কর ছিদ্দিক ও মিন্টু প্রমুখ।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন