পেকুয়ায় সংঘর্ষে শিক্ষকসহ আহত-৭

নিজস্ব প্রতিনিধি, পেকুয়া:
পেকুয়ায় জমির বিরোধ নিয়ে দু’পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়েছে। এতে এক প্রধান শিক্ষক ও মহিলাসহ ৭জন গুরুতর আহত হয়েছে। আহতদের স্থানীয়রা উদ্ধার করে পেকুয়া ও চকরিয়া হাসপাতালে ভর্তি করেছে। গতকাল বৃহষ্পতিবার দুপুর দেড়টার দিকে শীলখালী ইউনিয়নের সবুজপাড়া এলাকায় এ ঘটনাটি ঘটে।

এক পক্ষের আহতরা হলেন ওই এলাকার জামাল হোসেন(৫০), আব্দুর রাজ্জাক(৪৫), জসিম উদ্দিন(৪০), নেজাম উদ্দিন(৩৫), শফিকা বেগম(৩৫)। অপর পক্ষের আহতরা হলেন আলমগীর (৩২)ও মনছুর আলম(৩৭)। এদের মধ্যে আব্দু রাজ্জাক,শফিকা বেগম,জসিম উদ্দিন,আলমগীর ও মনছুর আলমকে চমেক হাসপাতালে রেফার করা হয়েছে। আহত আব্দু রাজ্জাক শিলখালী জারুলবনিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান ঘটনার দিন সকালে জামাল হোসেন গং তাদের মালিকানাধীন জমিতে বোরো চাষের জন্য জমি প্রস্তুত করছিলেন। এ সময় তাদের প্রতিবেশি আলমগীর গং বাধা প্রদান করে। এনিয়ে বাকবিতন্ডা ও পরে সংঘর্ষের রুপ নেয়। এক পর্যায়ে আলমগীরগং এর সুত্র ধরে জামাল হোসেন গংদের বাগানের শতাধিক উঠতি বিভিন্ন প্রজাতির বৃক্ষ কেটে সাবাড় করে। আর এতে দু’পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে।

এ সময় আলমগীর গংদের ধারালো অস্ত্রের আঘাতে প্রধান শিক্ষক আব্দু রাজ্জাক তার স্ত্রী শিক্ষিকা শফিকা বেগমসহ ওই পক্ষের ৫জন আহত হন। অপরদিকে জামাল হোসেন গংদের হামলায় আলমগীর গংদের দু’জন আহত হয়েছেন বলে জানা গেছে।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন