পেকুয়ায় সড়ক দূর্ঘটনায় আহত ৩
পেকুয়া প্রতিনধি:
পেকুয়ায় সড়ক দূর্ঘটনায় ৩ জন আহত হয়েছে। গতকাল ৩১জুলাই রোববার বিকালে শিলখালী ইউনিয়নে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে,বিকাল ৫টার দিকে উপজেলার শিলখালী ইউনিয়নের জারুলবুনিয়া এলাকায় লাকড়ি বোঝাই একটি নসিমন গাড়ি নিয়ন্ত্রন হারিয়ে সড়ক দূর্ঘটনায় পতিত হলে ঘটনাস্থলে নসিমন চালক সহ ৩ জন আহত হন।
আহতরা হলেন, মোঃ ইমরান(১৮), আবু তৈয়ব(১৭) ও লাকড়ি ব্যবসায়ী মোঃ ইছমাঈল(২০)। স্থানীয়রা আহতদের উদ্ধার করে পেকুয়া সরকারী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
Facebook Comment

















