পেকুয়ায় ৮ দিন ধরে এক ব্যবসায়ী নিখোঁজ


কক্সবাজারের পেকুয়ায় ৮ দিন ধরে এক ব্যবসায়ী নিখোঁজ রয়েছে। এ নিয়ে পরিবারের মাঝে চরম উৎকন্ঠা বিরাজ করছে।
জানা যায়, ১৭ মে বিকাল ৪টায় পেকুয়া উপজেলার মগনামা ইউনিয়নের মটকাভাঙ্গা এলাকার মনির আহমেদের পুত্র মাহাবুবুল হক(৪৫) বাড়ি থেকে ব্যবসার কাজে পেকুয়া বাজারের উদ্দেশ্যে বের হয়ে বাড়ীতে আর ফিরে আসেনি। বাড়ীতে ফিরে না আসায় আত্মীয় স্বজনসহ সম্ভব্য বিভিন্ন এলাকায় খোঁজ খবর নেওয়ার পরও কোন সন্ধান পাওয়া যায়নি।
পরিবারের পক্ষ থেকে দাবি করেন কে বা কারা পূর্ব সূত্রের জের ধরে অপহরণ কিংবা গুম করেছে। পরিবার পরিজন আশংকা প্রকাশ করেন সে কি জীবিত আছে। স্বামীর সন্ধান চেয়ে জেসমিন আকতার বাদী হয়ে পেকুয়া থানায় সাধারণ ডায়েরি করে। যার নং ৮৪৪/২৪.৫.২১ ইং। উচ্চতা ৬ ফুট লম্বা শ্যামলা রংয়ের ও চেহারা গোলাকার। সে চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় কথা বলে। তার স্ত্রী বলেন, কোন সদয়বান ব্যক্তি খবর পেলে এ ফোন নাম্বারে ০১৮৮০৯৫৮৪১০ সন্ধান দিলে উপকৃত হবো।
এ ব্যাপারে পেকুয়া থানার এসআই আলামিন জানান মাহাবুবুল হক নামের এক ব্যবসায়ী নিখোঁজ হয়েছে বলে পরিবারের পক্ষ থেকে তার স্ত্রী জেসমিন আক্তার বাদী হয়ে থানায় নিখোঁজ ডায়েরি করেছে। আমরা তাহাকে উদ্ধারের চেষ্টা চালাচ্ছি।

















