শামা ওবায়েদের প্রস্তাবের জবাবে

প্রকৃত মুক্তিযোদ্ধা কারা, জানালেন স্পিকার

fec-image

জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রম বলেছেন, মুক্তিযোদ্ধা তিনিই যিনি অস্ত্র হাতে যুদ্ধ করেছেন, বাকিরা মুক্তিযুদ্ধ সহায়ক।

মুক্তিযোদ্ধার সংজ্ঞা পরিবর্তন হয়ে গেছে উল্লেখ করে স্পিকার বলেন, ‘এখানে কতজন অস্ত্র হাতে যুদ্ধ করেছেন আমার জানা নেই। তবে সাধারণত সংসদে আসনভিত্তিক পরিচয় দিয়েই আমরা আলাপ করে থাকি। মুক্তিযোদ্ধা পরিচয় এখানে উহ্য থাকে। তবুও যদি শিওর হই যিনি অস্ত্র হাতে যুদ্ধ করেছেন, প্রকৃত মুক্তিযোদ্ধার সংজ্ঞার মধ্যে পড়েন, তাহলে সেভাবে তাকে উল্লেখ করার চেষ্টা করা হবে।’

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ২৪তম কার্যদিবসে সংসদ সদস্য পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদের এ সংক্রান্ত প্রস্তাবের প্রেক্ষিতে তিনি এ কথা বলেন।

শামা ওবায়েদ সংসদে দাঁড়িয়ে স্পিকারের কাছে প্রস্তাব করেন যে, ‘এখানে যারা মুক্তিযোদ্ধারা আছেন এবং আপনিও বলেছেন যে, আমাদের বিরোধী দলের যারা এখানে বসে আছেন, তাদের মধ্যেও কিছু কিছু মুক্তিযোদ্ধারা আছেন, তাদের নামের আগে যদি বীর মুক্তিযোদ্ধ বলে তারপর নামটা বলা হয়, তাহলে যারা ইয়াং জেনারেশন বা নতুন প্রজন্ম- তারাও জানতে পারেন এবং মুক্তিযোদ্ধাদেরও একটা সম্মান দেওয়া হয়।’

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন