প্রধানমন্ত্রীর ধমক খেয়ে সংসদে হাজির বিএনপির এমপি


সকালে প্রধানমন্ত্রী তারেক রহমানের ধমক খেয়ে বিকেলে সিলেট থেকে সরাসরি সংসদে হাজির হলেন এডভোকেট এমরান আহমদ চৌধুরী এমপি।
বুধবার (১৭ জুন) সকালে মৌলভীবাজার সফরে যোগ দিতে সিলেট এমএজি ওসমানী বিমানবন্দরে নামেন প্রধানমন্ত্রী।
এ সময় বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে সিলেটের বিভিন্ন আসনের সংসদ সদস্যরা উপস্থিত হন। বিমানবন্দরের লাউঞ্জে সিলেটের এমপিদের দেখে বিরক্তি প্রকাশ করে প্রধানমন্ত্রী বলেন, আপনারা এখানে কেন? আজকে আপনাদের সংসদ নেই?
প্রধানমন্ত্রীর এমন ক্ষোভ প্রকাশ করায় আতঙ্কিত হয়ে বিকেলে ঢাকায় ফিরে সংসদ অধিবেশনে যোগ দেন সিলেট-৬ আসনের সংসদ সদস্য এডভোকেট এমরান আহমদ চৌধুরী।
উৎস: দেশ রূপান্তর
ঘটনাপ্রবাহ: জাতীয় সংসদ অধিবেশন, প্রধানমন্ত্রী, বিএনপি
Facebook Comment
















