ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে কোনো সংশয় নেই : এম সাখাওয়াত হোসেন

fec-image

নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার (অব.) এম সাখাওয়াত হোসেন বলেছেন, ‘আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নিয়ে উপদেষ্টা পরিষদের মধ্যে কোনো সংশয় নেই। নির্বাচন কমিশন নির্বাচন পরিচালনা করবে, আমাদের অংশগ্রহণের প্রয়োজন নেই।’

শনিবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে বরিশালের বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।

এ সময় উপদেষ্টা খাল পুনরুদ্ধার, পোর্ট রোড ও প্যাসেঞ্জার টার্মিনাল প্রকল্পের অগ্রগতি ঘুরে দেখে সন্তোষ প্রকাশ করেন।

বরিশাল থেকে রাজধানীমুখী যাত্রীদের জন্য নতুন আকর্ষণ হিসেবে চালু হতে যাচ্ছে প্যাডেল জাহাজ জানিয়ে এম সাখাওয়াত হোসেন বলেন, আগামী অক্টোবর মাস থেকেই এ জাহাজ চলাচল শুরু হবে। বরিশালের মানুষের নৌযাত্রায় ঐতিহ্যের সঙ্গে আধুনিকতার সমন্বয় ঘটাতে আমরা প্যাডেল জাহাজ চালুর উদ্যোগ নিয়েছি। এতে শুধু যাত্রীসেবা নয়, পর্যটন খাতও নতুন গতি পাবে।

সাখাওয়াত হোসেন বলেন, ‘বরিশালের বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক খাল পুনরুদ্ধারের উদ্যোগ নিয়েছেন, যা প্রশংসনীয়। খালগুলো ঘুরে দেখেছি। নৌ চলাচল ফিরিয়ে আনা এবং খাল পার সংলগ্ন এলাকায় ওয়াকওয়ে নির্মাণে বিআইডব্লিউটিএ সর্বাত্মক সহযোগিতা দেবে।’

উপদেষ্টা জানান, মীরগঞ্জ সেতু নির্মাণ এবং হিজলা-মুলাদিতে বাঁধ তৈরির জন্য প্রায় সাড়ে আট’শ কোটি টাকা বরাদ্দ আনার চেষ্টা চলছে। এছাড়া ভোলার গ্যাস বরিশালে আনার বিষয়ে আলোচনা চলছে।

বরিশাল বিভাগের জেলা প্রশাসক, পুলিশ বিভাগ ও সড়ক ও জনপথ কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন উপদেষ্টা সাখাওয়াত। এ সময় বরিশালের বিভাগীয় কমিশনার ও সিটি করপোরেশনের প্রশাসক রায়হান কাওছার এবং জেলা প্রশাসক দেলোয়ার হোসেন উপস্থিত ছিলেন।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন, জাতীয় নির্বাচন, নৌপরিবহন মন্ত্রণালয়
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন