বর্তমান প্রধানমন্ত্রী কথায় নয়, কাজে বিশ্বাসী : ড. মঈন খান

fec-image

বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান কথায় নয়, কাজে বিশ্বাসী বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী-২ (পলাশ) আসনের সংসদ সদস্য ড. আব্দুল মঈন খান।

সোমবার (১৬ মার্চ) দুপুরে নরসিংদীর মনোহরদী উপজেলার কাচিকাটা ইউনিয়নের মির্জাপুর গ্রামের মহিষাখালী খাল খনন উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

ড. আব্দুল মঈন খান বলেন, কৃষিপ্রধান বাংলাদেশে কৃষিকে উর্বর করতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান নিজেই কোদাল হাতে তুলে নিয়েছিলেন। তেমনি বর্তমান প্রধানমন্ত্রীও কথায় নয়, কাজে বিশ্বাসী। বর্তমান পৃথিবীতে পানির সরবরাহ ও প্রবাহ ঠিক রাখতে না পারলে মানবসভ্যতা বিপদের সম্মুখীন হবে। সেই বিষয়টি বিবেচনায় রেখে মাননীয় প্রধানমন্ত্রী তার প্রতিশ্রুতি বাস্তবায়নের লক্ষ্যে মাত্র এক মাসের মধ্যেই এই কার্যক্রম হাতে নিয়েছেন।

তিনি আরও বলেন, বিশ্ব স্বীকৃত আন্তঃনদী অধিকার থেকেও যেন আমরা বঞ্চিত না হই, সে বিষয়েও খেয়াল রাখতে হবে। সীমান্তের ওপর বাঁধ দিয়ে জলপ্রবাহ বন্ধ করে রাখা হলে লবণাক্ততার কারণে বাংলাদেশের ভূমির উর্বরতা নষ্ট হবে। তাই জলপ্রবাহ স্বাভাবিক রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

নরসিংদীর জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী-১ (সদর) আসনের সংসদ সদস্য খায়রুল কবির খোকন, নরসিংদী-৩ (শিবপুর) আসনের সংসদ সদস্য মনজুর এলাহী এবং নরসিংদী-৫ (রায়পুরা) আসনের সংসদ সদস্য আশরাফ উদ্দিন বকুল। এছাড়াও অনুষ্ঠানে স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন