জাতিসংঘের অধিবেশনে মনিরা ত্রিপুরার বিতর্কিত বক্তব্য


বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের একটি নামসর্বস্ব সংগঠনের প্রতিনিধি হিসেবে জাতিসংঘের একটি অধিবেশনে বক্তব্য দিয়েছেন মনিরা ত্রিপুরা নামের একজন পাহাড়ি নারী। তিনি তাঁর বক্তব্যে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের সম্পর্কে বেশ কিছু তথ্য তুলে ধরেছেন। যা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংশ্লিষ্ট দপ্তরসমূহ তাদের প্রকাশনা ও ওয়েব সাইটেও ইতোমধ্যে প্রকাশ করেছে। যেমন, ক্ষুদ্র নৃগোষ্ঠীর গোত্র সংখ্যা, তাদের নিজ নিজ সংস্কৃতি, ভাষা, প্রথা ও ঐতিহ্য ইত্যাদি। তিনি বলেছেন, এগুলো বিলুপ্তির পথে। অথচ এসব ক্ষুদ্র নৃগোষ্ঠীর ভাষা ও সংস্কৃতি বাঁচিয়ে রাখতে বাংলাদেশ সরকারের বেশ কিছু প্রশংসনীয় উদ্যোগ বহু আগেই গ্রহণ করেছে।
জানা যায়, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় নামে একটি আলাদা মন্ত্রণালয়ও প্রতিষ্ঠা করেছে বাংলাদেশ সরকার। এই মন্ত্রণালয় বর্তমান উপদেষ্টা নিজেও একজন পাহাড়ি। তিনি পাহাড়ের মানুষদের অর্থনৈতিক উন্নয়ন থেকে শুরু করে রাজনৈতিক ও সামাজিক ক্ষমতায়নে উল্লেখযোগ্য কাজ করছেন।
পাহাড়ের শিক্ষা, স্বাস্থ্য ও আইন-শৃঙ্খলা রক্ষায় বাংলাদেশ সরকার ও বাংলাদেশ সেনাবাহিনী সহ অন্যান্য বাহিনী নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত রয়েছে। জাতিসংঘের এমরিপের অধিবেশনে মনিরা ত্রিপুরার বক্তব্যের সাথে বাস্তবে পার্বত্যাঞ্চলের কোনো মিল নেই। তার এ বক্তব্যকে পাহাড়ের মানুষেরা প্রত্যাখান করেছে। তারা বলছেন, মনিরা ত্রিপুরা বাংলাদেশের একজন নাগরিক হয়ে বাংলাদশ সরকার ও সংবিধানের বিপক্ষে বক্তব্য দিয়ে রাষ্ট্রদ্রোহী অপরাধ করেছেন।















