বাঘাইছড়িতে দুইদিন ব্যাপী বিজ্ঞান মেলা উদ্ভোধন করেন ইউএনও শিরিন আক্তার

fec-image

জ্ঞান বিজ্ঞানে করবো জয়, সেরা হবো বিশ্বময় এই স্লোগানে রাঙ্গামাটির বাঘাইছড়িতে ২ দিনব্যাপী উপজেলা পর্যায়ে ৪৬ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার শিরিন আক্তার।

বুধবার (১৫ জানুয়ারি) সকাল ১১ ঘটিকায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে, জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের তত্ত্বাবধানে এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতা উক্ত মেলা অনুষ্ঠিত হয়।

এসময় উপজেলা মৎস্য কর্মকর্তা মেহেদী হাসান, যুব উন্নয়ন কর্মকর্তা মোসাদ্দেক সরকার, বাঘাইছড়ি থানা অফিসার ইনচার্জ হুমায়ুন কবির সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

উক্ত মেলায় উপজেলার ২ টি কলেজ ১০ টি স্কুল ও ১ টি মাদ্রাসার শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন