বাঘাইছড়িতে ৯০ লিটার চোলাই মদসহ দুই মাদককারবারি আটক


রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার খেদারমারা ইউনিয়নের দুরছড়ি বাজার এলাকায় অভিযান চালিয়ে ৯০ লিটার চোলাই মদসহ দুই মাদককারবারিকে আটক করা হয়েছে।
শনিবার (৬ জুলাই) সকাল ১০টায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বাঘাইছড়ি থানা পুলিশ তাদের আটক করে।
আটককৃতরা হলো, জুলন চৌধুরী (৪৫) ও বন দে (৩৫) ।
জানা যায়, আটক দুই মাদককারবারি পেশায় মুদি দোকানি হলেও দীর্ঘদিন আড়ালে মাদক সরবরাহ করে আসতো।
বাঘাইছড়ি থানার ওসি ইশতিয়াক আহম্মেদ আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে, আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।
Facebook Comment

















