Notice: Trying to get property 'post_excerpt' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 56

Notice: Trying to get property 'guid' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 58

বাঙালী ছাত্র পরিষদের শীর্ষ নেতৃত্বে পরিবর্তন: সাব্বির উপদেষ্টা মজিদ ভারপ্রাপ্ত সভাপতি

%e0%a6%ae%e0%a6%9c%e0%a6%bf%e0%a6%a6

নিজস্ব প্রতিবেদক:

চলমান আ‌ন্দোলনকে বেগবান করা ও সম-সাম‌য়িক সকল বিষয় পর্য‌া‌লোচনা কর‌তে ৩০ অ‌ক্টোবর ২০১৬ পার্বত্য বাঙ্গালী ছাত্র প‌রিষ‌দের উপ‌দেষ্টা ক‌মি‌টির বৈঠক ঢাকায় অনু‌ষ্ঠিত হয়।

কেন্দ্রের সাথে সমন্বয়হীনতার অভিযোগে উক্ত বৈঠ‌কে সকল উপ‌দেষ্টাদের সম্ম‌তিক্র‌মে পার্বত্য বাঙ্গালী ছাত্র প‌রিষ‌দের কেন্দ্রীয় সভাপ‌তি মোঃ শা‌ব্বির আহ‌মেদ ‌কে উপ‌দেষ্টা প‌রিষ‌দের সম্মা‌নিয় সদস্য করা হয়। এবং সভাপ‌তির পদ শূন্য হওয়ায় বে‌শির ভাগ উপ‌দেষ্টাদের সম্ম‌তিক্র‌মে গঠনতন্ত্র অনুযায়ী ক‌মি‌টির বা‌কি সম‌য়ের জন্য সি‌নিয়র সভাপ‌তি (১) ও খাগড়াছড়ির ওয়ার্ড কমিশনার আবদুল ম‌জিদ‌কে ভারপ্রাপ্ত কেন্দ্রীয় সভাপ‌তির দা‌য়িত্ব দেয়া হয়। এবং সবার সা‌থে পরামর্শ ক‌রে আগামী দি‌নের আ‌ন্দোলন‌কে আ‌রো শ‌ক্তিশা‌লী কর‌তে পরামর্শ দেয়া হয়।

উপ‌দেষ্টা প‌রিষ‌দের সভাপ‌তি ও পার্বত্য নাগ‌রিক প‌রিষ‌দের চেয়ারম্যান ই‌ঞ্জি‌নিয়ার আলকাছ আল মামু‌নের সভাপ‌তি‌ত্বে প্রোগ্রাম প‌রিচা‌লিত হয়। তি‌নি নতুন সভাপ‌তি‌কে সবার সা‌থে সুসম্পর্ক বজায় রে‌খে আগামী দি‌নের কর্মসূচী‌কে বাস্তবায়ন করার পরামর্শ দেন।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন