হামিদুর রহমান আযাদ এমপি হলে গুরুত্বপূর্ণ মন্ত্রীত্ব পাবেন : কর্নেল অলি আহমদ

fec-image

মহেশখালীতে কর্নেল অলি আহমদ বলেছেন, পতিত সরকারের পরে আর্বিভূত নব্য ফ্যাসিষ্টদের বিতাড়িত করতে হলে কক্সবাজার-২ (মহেশখালী-কুতুবদিয়া) আসনে ১১ দলীয় জোটের মনোনীত প্রার্থী ড. এ, এইচ, এম হামিদুর রহমান আযাদকে দাড়িঁপাল্লা মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করতে হবে। হামিদুর রহমান আযাদ এমপি হলে গুরুত্বপূর্ণ মন্ত্রীত্ব পাবেন।

তিনি আরো বলেন, জুলাই সনদের আইনি ভিত্তি কার্যকর করতে হলে গণভোটে “হ্যাঁ” পক্ষে ভোট দিতে হবে এবং দেশকে কল্যাণকর রাষ্ট্র বানাতে হলে ১১ দলীয় জোটের মনোনীত প্রার্থীকে আপনাদের মূল্যবান রায় প্রদান করতে হবে।

নির্বাচনী জনসভায় ড. এ, এইচ, এম হামিদুর রহমান আযাদ বলেন, জনগণের সমর্থনে ঐক্যবদ্ধ বাংলাদেশ গঠনের রুপকার ১১ দলীয় জোট ক্ষমতায় আসীন হলে বাংলাদেশকে একটি কল্যাণ রাস্ট্র রূপে গড়ে তুলবে। যে রাস্ট্রে সকল ধর্ম ও সকল মানুষের অধিকার নিশ্চিত হয়।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: মহেশখালী
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন