বান্দরবানে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা সমাবেশ অনুষ্ঠিত

fec-image

বান্দরবা‌নে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৯ ডিসেম্বর) সকাল ১১ টার সময় বান্দরবান হিলভিউ কনভেনশন সেন্টারে জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজির সভাপতিত্বে সমা‌বে‌শে প্রধান অ‌তি‌থি ছি‌লেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর চট্টগ্রাম রেঞ্জের উপ-মহাপরিচালক মো. শাহাবুদ্দিন।

প্রধান অতিথি বলেন, মহান স্বাধীনতা যুদ্ধের মহানায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নের্তৃত্বে আনসার বাহিনী স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করেছি‌লেন। দেশের স্বার্থে সকল রাষ্ট্রীয় কর্মকান্ডেও আনসার বা‌হিনীর অবদান রয়েছে। আনসার সদস‍্যদের সামরিক প্রশিক্ষণ, সেলাই প্রশিক্ষণ, ড্রাইভিংসহ নানারকম সাবলম্বী মূলক প্রশিক্ষণ দেয়া হয়। ভবিষ‍্যতে দেশের যেকোন কার্যক্রমে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করার জন‍্য সকলকে আহবান করেন তি‌নি।

প‌রে জেলার দলনেতাদের একটি করে বাই সাইকেল এবং দলনেত্রীদের একটি করে সেলাই মেশিন ও অন‍্যান‍্য সদস‍্যদের তা‌দের কা‌জের জন‌্য পুরস্কৃত করা হয়।

এসময় আ‌রও উপস্থিত ছিলেন জেলা আনসার ভিডিপির কমান্ডার সাহাদাত হোসেন, লামার আনসার ব‌্যাটা‌লিয়‌নের প‌রিচালক এএইচএম আজিম উদ্দিন, রুমার আনসার ব‌্যাটা‌লিয়‌নের পরিচালক আব্দুল মজিদ, পার্বত‍্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস‍্য কাজল কান্তি দাশসহ বি‌ভিন্ন অ‌ফি‌সের কর্মকর্তারা।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন