বান্দরবানে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে চারটি ঘর ভস্মীভূত


বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার সদরে রান্না ঘরে ব্যবহৃত গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ৪টি বসতঘর পূড়ে গেছে।
সোমবার (৬ এপ্রিল) রাত নয়টার দিকে সদর ইউনিয়নের তাইম্রছড়া পাড়াতে এ অগ্নিকান্ড ঘটনা ঘটে।
স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, রাতে বিনিময় তংচঙ্গ্যা রান্নাঘর থেকে হঠাৎ করে ব্যবহৃত গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়। এসময় ভয়াবহ অগ্নিকান্ডের দুটি ঘর পূড়ে গেছে। ফায়ার সার্ভিস দমকল বাহিনী পৌছাতে দেরী হওয়াতে পাশে থাকা আরো ২টি ঘর পূড়ে ভস্মীভূত হয়ে যায়। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে।
রোয়াংছড়ি সদর ইউনিয়নের চেয়ারম্যান মেহ্লা অং বলেন, গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের চারটি ঘর পুড়ে গেছে। বর্তমানের আগুন নিয়ন্ত্রণে এসেছে।
রোয়াংছড়ি ফায়ার সার্ভিসের ওয়ার হাউস ইনস্পেকটর মো: ইফতেকার উদ্দিন জানিয়েছে, দুটি আধা পাকা ও দুটি টিনের ঘর পূড়ে গেছে৷ আগুন নিভাতে দুটি ইউনিট কাজ করেছে বর্তমানে আগুন নিয়ন্ত্রণে এসেছে৷ ক্ষয়ক্ষতির পরিমানটা এখনো পর্যন্ত জানা যায়নি।

















