বান্দরবানে নতুন কমিটিকে ঘিরে টায়ার জ্বালিয়ে ছাত্রদলের বিক্ষোভ

fec-image

বান্দরবানে নতুন কমিটি গঠনকে কেন্দ্র করে বিক্ষোভ করেছে ছাত্রদলের নেতাকর্মীরা।

সোমবার (৪ মে) সকালে শহরের ট্রাফিক মোড় প্রধান সড়কে টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করে এ প্রতিবাদ কর্মসূচি পালন করে।

এর আগে প্রেসক্লাবে চত্ত্বরে সামনে বিক্ষোভ সমাবেশ কর্মসূচিতে অংশ নেন সাবেক ছাত্রদলের নেতারা। নতুন কমিটিকে ঘিরে গতকাল রাতে বিক্ষোভ মিছিল বের করা হয়। সেখানেও টায়ার জ্বালিয়ে কর্মসূচি পালন করা হয়।

বিক্ষোভকারীরা জানান, সদ্য ঘোষিত কমিটিতে ত্যাগী ও দীর্ঘদিনের পরীক্ষিত নেতাকর্মীদের মূল্যায়ন করা হয়নি। তাদের অভিযোগ, অযোগ্য ও যিনি রাজনৈতিক মাঠে সংক্রিয় নাই একই সাথে তিনি দুই সন্তানের ব্যক্তি। এমন আদুভাই ব্যক্তিদের স্থান দেওয়ায় সংগঠনের মধ্যে অসন্তোষ সৃষ্টি হয়েছে। তাই নতুন কমিটিকে বিলুপ্ত করা না হলে কঠোর আন্দোলনে হুশিয়ারি দেন তারা।

এ সময় বিক্ষোভকারীরা বিভিন্ন স্লোগান দিতে থাকে এবং দ্রুত কমিটি বাতিল করে প্রধানমন্ত্রী কাছে পুনর্গঠনের দাবি জানায় নেতাকর্মীরা। একাধিক নেতাকর্মী বলেন, বর্তমান কমিটি তারা কোনোভাবেই মেনে নেবেন না।

বিক্ষোভকে ঘিরে পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনার ঘটেনি।

এসময় সাবেক জেলা ছাত্রদলের সহ সভাপতি জয়নাল আবেদিন, সহ- সভাপতি জসিম উদ্দিন রুমেল, সাবেক সাংগঠনিক সম্পাদক উজ্জ্বল কুমার নাথ, সদর উপজেলা ছাত্রদলে সিনিয়র সহ-সভাপতি অরুণময় চাকমা, কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আবু সাইঈ ইমরানসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন