বান্দরবানে রিপোর্টার্স ইউনিটির জায়গা জোরপূর্বকভাবে দখলের অভিযোগ

fec-image

বান্দরবানে জেলা পরিষদের সাবেক সদস্য ও নাইতিং মৌজার হেডম্যান বাশৈচিং মারমার বিরুদ্ধে রিপোর্টার্স ইউনিটির ভবন ও জায়গা দখলের অভিযোগ উঠেছে। শুধু তাই নয় সন্ত্রাসীদের লোকবল নিয়ে রিপোর্টার্স ইউনিটির নাম মুছে ফেলাসহ অর্ধনির্মিত ভবন অদৃশ্য প্রভাব খাটিয়ে জোরপূর্বকভাবে দখলের পাঁয়তারা অভিযোগ আছে তার বিরুদ্ধে।

এমন ঘটনার পরে রিপোর্টার্স ইউনিটি ভবন ও জায়গা দখলের অভিযোগ এনে আদালতে মামলা দায়ের করেছেন রিপোর্টার্স ইউনিটি সভাপতি মংসানু মারমা ও সাধারণ সম্পাদক বিপ্লব চাকমা।

আসামীরা হলেন- বাশৈচিং মারমা, তার স্ত্রী মেথুই চিং মারমা, ছেলে শৈসাইচিং মারমা, মেয়ে শৈমে মারমা, ছেলে লেনিং মারমাসহ ১০ থেকে ১৫ অজ্ঞাত নাম রয়েছে।

রিপোর্টার্স ইউনিটি সভাপতি মংসানু মারমা বলেন, ২০১১ সালে ইউনিটির নামে জায়গাটি ক্রয় করা হয়। পরবর্তীতে ওই জায়গায় ২০১৬ সালে ভবন নির্মাণের উদ্যোগ নেয়া হয়। ধাপে ধাপে করার কারণে বর্তমানে ভবনটি অর্ধনির্মিত অবস্থায় রয়েছে। কিন্তু কোন সাড়া শব্দ না দিয়ে হঠাৎ করে ওই অর্ধনির্মিত ভবন দখল নেয়ার পাঁয়তারা করেন আওয়ামী লীগের নেতা সুইহ্লাচিং প্রকাশ বাথোয়াইচিং মারমা তাদের পরিবার।

তিনি আরো জানান, বাশৈচিংদের জায়গার সাথে ভবনের জায়গায় কোন মিল নেই। কাগজপত্র সবকিছু আলাদা। এর আগেও তিনি বহুবার দখলে নেওয়ার চেষ্টা চালিয়ে আসছিল। বাধা দিতে গেলে আমাকেসহ উপস্থিত ইউনিটির সদস্যদের প্রাণনাশসহ অকথ্য ভাষায় অসৌজন্য মুলক আচরণ করেন। একইসঙ্গে পুনরায় বাধা দিতে আসলে নারীদের দিয়ে মিথ্যা মামলা করারও হুমকি দেন বাথোয়াইচিং। তার এই বেআইনি ভাবে দখল করার কাজে কোন অদৃশ্য প্রভাব থাকতে পারে। কারণ শুরু থেকে এ পর্যন্ত বাথোয়াইচিং কখনো কোন সময় জায়গাটি তার বলে দাবি করতে আসেনি। এ বাস্তবতায় আইনের আশ্রয় নিয়ে বাথোয়াইচিংসহ জড়িতদের বিরুদ্ধে মামলা করেছি বলে জানান তিনি।

এজাহার সূত্রে জানা যায়, গেল মাসে ৯ তারিখ বিকাল তিনটায় বাশৈচিং মারমাসহ ১০ থেকে ১৫ জন সন্ত্রাসী এনে ২ একর নালিশি জমি দখল করা চেষ্টা করে। তাদের এই কর্মকাণ্ডে বাধা দিলে প্রাণ নাশের হুমকিসহ বিভিন্ন ধরনে হুমকি-ধামকি দিতে থাকে। এমন পরিস্থিতিতে জমি দখল নিয়ে দু-পক্ষে যেকোনো সময় মারাত্মক রক্তক্ষয়ী সংঘর্ষ হওয়ার আশঙ্কা রয়েছে। তাই এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া জন্য অনুরোধ জানান ভুক্তভোগীরা।

আদালত সূত্র জানা যায়, দখলকারী বাশৈচিং মারমা বিরুদ্ধে ফৌজদারি কার্যবিধি ১৮৯৮ এর ১৪৫ ধারা প্রেসডিং মামলা হয়েছে। তার বিরুদ্ধে সকালে হাজির হয়ে প্রকৃত দখল সম্পর্কে লিখিত বিবৃতি ও কারণ দর্শানো কারণ জবাব দাখিলের জানতে চেয়েছে আদালত। এছাড়াও সরেজমিনে তদন্ত করে স্ক্যাচ ম্যাপ সহ সহকারী ভূমি কমিশনারকে প্রতিবেদন দাখিল করা নির্দেশ প্রদান করে আদালত।

এ বিষয়ে বাশৈচিং সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, কি জন্য ফোন দিয়েছেন সেটা বলেন আর ঘুরেফিরে এত কিছু বলা লাগবে না। যা হবে আদালতে দেখা হবে। এর আগে কেন জায়গা দখল করেননি এমন প্রশ্ন করা হলে তিনি এড়িয়ে যান।

বান্দরবান সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল জলিল বলেন, দখলে বিষয়ে আদালত থেকে তদন্ত করার জন্য প্রতিবেদন পাঠিয়েছে। এই বিষয়ে দ্রুত তদন্ত করে আদালতে দাখিল করা হবে বলেও জানান তিনি।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন