Notice: Trying to get property 'post_excerpt' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 56

Notice: Trying to get property 'guid' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 58

বান্দরবানে সড়ক দুর্ঘটনায় নিহত ১

নিজস্ব প্রতিনিধি, বান্দরবান:

বান্দরবানে বাস-মোটরসাইকেল মুখোমুখি ধাক্কায় একজন নিহত ও একজন আহত হয়েছে।

শনিবার (৬ এপ্রিল) দুপুরে জেলার কোহালং ইউনিয়রেন চিবুকপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

স্থনীয় সূত্র জানায়, রাঙ্গামাটি থেকে আসা সম্রাট পরিবহন নামে একটি বাসের সঙ্গে বান্দরবান থেকে যাওয়া একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এসময় মোটরসাইকেলে থাকা কাউসার চাকমা (২২) ও রবিন তংচংগ্যা (১৮) গুরুতর আহত হয়। পরে স্থানীয়দের সহায়তায় আহতদের বান্দরবান সদর হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি হলে চট্টগ্রাম মেডিকেলে নেওয়ার পথে কাউসার চাকমা মারা যায়।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: বান্দরবানে সড়ক দুর্ঘটনায় নিহত ১
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন