সরকার দলীয় এমপিদের সঙ্গে তারেক রহমানের বৈঠক

fec-image

ক্ষমতাসীন দল বিএনপির সংসদীয় দলের বৈঠক শুরু হয়েছে। এতে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান বৈঠকে সভাপতিত্ব করছেন।

বুধবার (১১ মার্চ) বেলা সোয়া ১১টার দিকে জাতীয় সংসদ ভবনে এই বৈঠক শুরু হয়।

জানা গেছে বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, আগামীকাল বৃহস্পতিবারের পর দুই দিন (শুক্র ও শনিবার) বিরতি দিয়ে ১৫ মার্চ আবার সংসদ বসবে। সেদিন নতুন স্পিকার নির্বাচন হবে। সেদিন মুলতবির পর ২৯ মার্চ আবার সংসদ বসবে।

বিএনপির নীতিনির্ধারণী সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সংসদের প্রথম অধিবেশনের প্রথম কার্যদিবসেই স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন করা হবে। অধিবেশনে প্রবীণ রাজনীতিক বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন সভাপতিত্ব করতে পারেন।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: জাতীয় সংসদ, বিএনপি
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন