সাগর থেকে দুটি তিমি নিয়ে এসেছি, আরও দুটি হাঙর আসছে : সংসদে চিফ হুইপ

fec-image

ত্রয়োদশ জাতীয় সংসদের ১৩তম কার্যদিবস চলাকালীন বৈঠকের বিরতিতে সংসদ সদস্যদের মধ্যাহ্নভোজের দাওয়াত দেন চিফ হুইপ নূরুল ইসলাম। এসময় সংসদ সদস্যরা আপ্যায়নের মেন্যু জানতে চাইলে মজার ছলে চিফ হুইপ ‘তিমি ও হাঙর’ পরিবেশনের কথা বললে অধিবেশনে হাসির রোল পড়ে।

শুক্রবার (১০ এপ্রিল) চিফ হুইপ সকল সংসদ সদস্যকে একসঙ্গে নামাজ আদায় ও আপ্যায়নে অংশ নেওয়ার এই আমন্ত্রণ জানান।

এ সময় সংসদ সদস্যদের উদ্দেশ্য করে চিফ হুইপ বলেন, ‘আপনারা সবাই অবগত আছেন যে জুমার নামাজের পর আমাদের একটু মধ্যাহ্নভোজের ব্যবস্থা আছে। যেহেতু আমরা বিকেলে আবারও সেশন করব, তাই সবাইকে সংসদ সদস্য ভবনে (এলডি হল) দাওয়াত করছি। নামাজের পর আমরা সবাই সেখানে যাব ইনশাআল্লাহ।’

এসময় তিনি স্পিকারকেও বিশেষভাবে এই মধ্যাহ্নভোজে যোগ দেওয়ার জন্য আমন্ত্রণ জানান।

দাওয়াতের এক পর্যায়ে আপ্যায়নের তালিকায় কী থাকছে, এমন প্রশ্নের জবাবে রসিকতা করে চিফ হুইপ বলেন, ‘ভাই আপ্যায়নে সবই হয়। সদস্যবৃন্দ, আপনাদের জন্য সাগর থেকে তিনটি তিমি মাছ ধরে নিয়ে এসেছি এবং আরও দুটি হাঙর আসতেছে ইনশাআল্লাহ।’

চিফ হুইপের এমন রসাত্মক মন্তব্য শুনে উপস্থিত সংসদ সদস্যদের মধ্যে হাসির রোল পড়ে।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: জাতীয় সংসদ
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন