চেয়ারম্যানকে অবরদ্ধ করে অরাজকতার দায়ে

বিএসইসিতে ১৬ কর্মকর্তার বিরুদ্ধে মামলা

fec-image

কাউকে গ্রেফতার করা হয়নি

পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ১৬ কর্মকর্তার বিরুদ্ধে মামলা করা হয়েছে। বৃহস্পতিবার (৬ মার্চ) রাতে বিএসইসি চেয়ারম্যানের গানম্যান মো. আশিকুর রহমান বাদি হয়ে শেরে বাংলা নগর থানায় মামলাটি করেন।
এর আগে, বুধবার (৫ মার্চ) বিএসইসি চেয়ারম্যান, কমিশনারদের অবরুদ্ধ করে অরাজকতা তৈরি করেন কমিশনের কর্মকর্তা–কর্মচারীরা। তারা পূর্ব পরিকল্পনা অনুযায়ী কমিশনের মূল ফটকে তালা দেয়, সিসি ক্যামেরা, ওয়াই-ফাই, কমিশনের লিফট বন্ধ করে দেয় এবং বৈদ্যুতিক সংযোগ বন্ধ করে মারাত্মক অরাজকতা ও ভীতিকর পরিস্থিতি সৃষ্টি করে গুরুতর জখমের প্রচেষ্টা করে।
শুক্রবার (৭ মার্চ) সকালে শেরে বাংলা নগর থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম আজম সারাবাংলাকে এ তথ্য নিশ্চিত করেছেন।
ওসি জানান, ১৬ কর্মকর্তার বিরুদ্ধে মামলা হয়েছে। প্রাথমিক তদন্তকাজ চলছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
গ্রেফতার আছে কিনা জানতে চাইলে ওসি বলেন, ‘এখনো কাউকে গ্রেফতার করা হয়নি। বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তারা দেখছেন।’
এ মামলায় আসামি করা হয়েছে বিএসইসির সাবেক নির্বাহী পরিচালক সাইফুর রহমান (৫৮), নির্বাহী পরিচালক মাহবুবুল আলম (৫৭) নির্বাহী পরিচালক রেজাউল করিম (৫৪), পরিচালক আবু রায়হান মো. মোহতাছিন বিল্লা (৫১), অতিরিক্ত পরিচালক নজরুল ইসলাম (৫০), যুগ্মপরিচালক রাশেদুল ইসলাম (৪৮), উপপরিচালক বনী ইয়ামিন (৪৫), উপপরিচালক আল ইসলাম (৩৮), উপপরিচালক শহিদুল ইসলাম (৪২), উপপরিচালক তৌহিদুল ইসলাম (৩২), সহকারী পরিচালক জনি হোসেন (৩১), সহকারী পরিচালক রায়হান কবীর (৩০), সহকারী পরিচালক সাজ্জাদ হোসেন (৩০), সহকারী পরিচালক আব্দুল বাতেন (৩২), লাইব্রেরিয়ান মো. সেলিম রেজা বাপ্পী(৩১) এবং ব্যক্তিগত কর্মকর্তা আবু ইউসুফকে (২৯)।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: বাংলাদেশ, সিকিউরিটিজ
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন