বিভিন্ন এলাকা চসে বেড়াচ্ছেন দীপেন দেওয়ান


বাঘাইছড়িতে নির্বাচনী প্রচারণায় বিভিন্ন এলাকা চসে বেড়াচ্ছেন বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী এ্যাডভোকেট দীপেন দেওয়ান।
মঙ্গলবার উপজেলার আমতলী ও খেদারমারা ইউনিয়নে তিনি পথসভা এবং গণসংযোগ করেন। এসময় দীপেন দেওয়ানের সাথে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ উপজাতি বিষয়ক সম্পাদক কর্নেল (অবঃ) মনীষ দেওয়ান, জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার দিপু, সাধারণ সম্পাদক মামুনুর রশীদ মামুন, সহ সভাপতি সাইফুল ইসলাম পনির সহ উপজেলা বিএনপির সভাপতি ওমর আলী, সাধারণ সম্পাদক জাবেদুল আলম, পৌর বিএনপির সভাপতি নিজাম উদ্দিন বাবু, সাধারণ সম্পাদক রহমত উল্লাহ খাজা, জেলা কৃষি বিষয়ক সম্পাদক সেলিম উদ্দিন বাহারী সহ বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
এসময় দীপেন দেওয়ান ভোটারদের মনজয় করতে এলাকার উন্নয়ন সহ বিভিন্ন প্রতিশ্রুতি প্রদান করেন।
















