কোটা বৈষম্যের প্রতিবাদে দুইদিনব্যাপী হরতালের সমর্থনে বাঘাইছড়িতে পিকেটিং চলছে

fec-image

রাঙামাটি পার্বত্য জেলা পরিষদে নিয়োগ প্রক্রিয়ায় কোটা বৈষম্য ও অনিয়মের প্রতিবাদে বৃহস্পতিবার ও শুক্রবার দুইদিনব্যাপী লাগাতার হরতাল কর্মসূচি পালন করছে কোটাবিরোধী ঐক্যজোট, সাধারণ শিক্ষার্থী ও সচেতন নাগরিকবৃন্দ। পার্বত্য জেলা পরিষদে নিয়োগ প্রক্রিয়া, জাতিগত বৈষম্য, সরকার কর্তৃক প্রজ্ঞাপিত কোটা সংরক্ষণের বিষয়ে নির্দেশনা না মানার কারণে তারা এই হরতাল পালন করছে।

আজ প্রথম দিনে ভোর ৬টা থেকে রাঙামাটি শহরের সব প্রকার দোকানপাট বন্ধ রয়েছে। সকাল থেকে দূরপাল্লার যানবাহনসহ উপজেলাগুলোতে নৌ পথে কোন প্রকার লঞ্চ ছেড়ে যায়নি। শহরের কিছু কিছু স্থান ও বাঘাইছড়ি উপজেলায় পিকেটাররা পিকেটিং করতে দেখা গেছে।

এদিকে সকাল থেকে শহরের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এছাড়া শহরে যাতে কোন ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে তার জন্য পুলিশের টহল জোরদার করা হয়েছে। তবে জরুরি সেবায় নিয়োজিত যানবাহন হরতালের আওতামুক্ত রাখা হয়েছে।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: বাঘাইছড়ি, বৈষম্য, রাঙামাটি
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন