বাহরাইনে হামলা ‌‌‘ইরান নয় যুক্তরাষ্ট্রই চালিয়েছিল’, চাঞ্চল্যকর তথ্য প্রকাশ

fec-image

ইরানকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের চলমান উত্তেজনার মধ্যেই গত ৯ মার্চ মার্কিন মিত্র দেশ বাহরাইনে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে শিশুসহ অন্তত ৩২ জন বেসামরিক নাগরিক আহত হন এবং বহু ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়।

প্রাথমিকভাবে বাহরাইন ও ওয়াশিংটন এই ঘটনার জন্য ইরানি ড্রোনকে দায়ী করলেও নতুন বিশ্লেষণে ভিন্ন ইঙ্গিত পাওয়া গেছে। একদল একাডেমিক গবেষকের তদন্তে দাবি করা হয়েছে, বিস্ফোরণে ব্যবহৃত ক্ষেপণাস্ত্রটি যুক্তরাষ্ট্র পরিচালিত প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার অংশ হতে পারে। আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্স এই বিশ্লেষণ পর্যালোচনা করেছে।

পরবর্তীতে বাহরাইন প্রথমবারের মতো স্বীকার করে, রাজধানী মানামার উপকণ্ঠে সিত্রা দ্বীপের মাহাজ্জা এলাকায় ঘটে যাওয়া বিস্ফোরণের সঙ্গে একটি প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র জড়িত ছিল। এলাকাটি একটি গুরুত্বপূর্ণ তেল শোধনাগারের জন্য পরিচিত।

বাহরাইনের এক সরকারি মুখপাত্র দাবি করেন, ক্ষেপণাস্ত্রটি আকাশে একটি ইরানি ড্রোনকে সফলভাবে প্রতিহত করে, যার ফলে বড় ধরনের প্রাণহানি এড়ানো সম্ভব হয়েছে। তার ভাষ্য অনুযায়ী, ক্ষয়ক্ষতি সরাসরি ক্ষেপণাস্ত্র বা ড্রোনের ভূমিতে আঘাতের কারণে হয়নি।

তবে এখন পর্যন্ত বাহরাইন বা যুক্তরাষ্ট্র কেউই ইরানি ড্রোনের সম্পৃক্ততার সুনির্দিষ্ট প্রমাণ প্রকাশ করেনি। বিস্ফোরণের পর সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে ধ্বংসস্তূপে ভরা এলাকা, ধুলায় আচ্ছন্ন সড়ক এবং আতঙ্কিত বাসিন্দাদের দেখা গেছে।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: আন্তর্জাতিক, ইরান, যুক্তরাষ্ট্র
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন